Howrah Govt Hospital: হাসপাতালের মধ্যেই ট্রেনি নার্সিং স্টাফদের অশালীন ইঙ্গিত! উত্তেজনা হাওড়ায়
Howrah Govt Hospital: আরজি কর কাণ্ডের (RG Kar Hospital Doctor Death) ঘটনায় তোলপাড় বাংলা তথা গোটা দেশ। একদিকে প্রতিবাদ এবং অন্যদিকে মহিলাদের নিরাপত্তার দাবিতে পথে নেমে চলছে আন্দোলন। আর এর মধ্যেই ফের একবার সরকারি হাসপাতালে ট্রেনি নার্সিং স্টাফদের উত্যক্ত করার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা-বিক্ষোভ।
ঘটনায় গ্রেফতার করা হয়েছে রোগীর এক আত্মীয়কে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জানা যাচ্ছে, বুধবার হাওড়ার টিএল জয়সোয়াল হাসপাতালের এই ঘটনা ঘটেছে। আর এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ (Howrah Govt Hospital) ।

হাসপাতাল (Howrah Govt Hospital) কর্তৃপক্ষের তরফে লিখিত অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। জানা গিয়েছেম ধৃতের নাম চন্দ্রশেখর মন্ডল। লিলুয়ার ভট্টনগর এলাকায় তাঁর বাড়ি।
চন্দ্রশেখরের এক আত্মীয় জয়সোয়াল হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিন তাঁকে দেখতে হাসপাতালে এসেছিলেন চন্দ্রশেখর। সেখানেই শিক্ষানবিশ নার্সদের লক্ষ্য করে তিনি কটুক্তি ও অশ্লীল অঙ্গভঙ্গী ও অভব্যতা করেন বলে অভিযোগ। শ্লীলতাহানির চেষ্টারও অভিযোগ ওঠে। এরপরেই হাওড়ার লিলুয়ার সরকারি হাসপাতালে ট্রেনি নার্সিং স্টাফদের উত্যক্ত করার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই হাওড়ার সরকারি হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসে। চিকিৎসা করাতে গেলে এই কিশোরীকে হাসপাতালেরই এক কর্মী শ্লীলতাহানি করে বলে অভিযোগ। যা নিয়ে একেবারে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বরে। সেই রেশ কাটতে না কাটতেই ফের সরকারি হাসপাতালে প্রশ্নের মুখে মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তা। এই অবস্থায় আরও কঠোর আইন এবং শাস্তির দাবি জানাচ্ছেন নাগরিক সমাজ।












Click it and Unblock the Notifications