RG Kar case : আরজি কর কাণ্ডে হাওড়ায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা, শুরুতে দরজা খোলেনি বাড়ির লোকজন?
আরজি কর কাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘোষ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার সকালে এবার অভিযানে নামল ইডি৷ সন্দীপ ঘোষের বাড়িতে তারা যান। পাশাপাশি হাওড়ার সাঁকরাইলেও সাতসকালে হানা দেয় ইডি।
হাওড়ার সাঁকরাইলের বিপ্লব সিংহ ও কৌশিক কোলের বাড়িতে হানা দিয়েছে ইডি। সকালে গেলেও ইডি আধিকারিকদের দরজা খুলে দেওয়া হয়নি। ঘণ্টাখানেক রাস্তাতেই অপেক্ষা করতে হয়েছে আধিকারিকদের। অনেক ডাকাডাকি করা হয়৷ বাড়ির লোকেরা দরজা খুলছিল না বলে অভিযোগ। যদিও পরে দরজা খুলতেই হয়।

আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সাঁকরাইলের বিপ্লব সিংহও। তার বাড়িতে আসেন ইডি আধিকারিকরা। বিপ্লব সিংহ বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। হাওড়ায় বিপ্লব ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও চলে ইডির তল্লাশি। কৌশিক কোলে বিপ্লব সিংহের অ্যাকাউন্টের হিসাব রাখতেন।
বাড়ির চারপাশে কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে। বাড়ির ভিতরে চলে ইডির তল্লাশি। শুক্রবার সকাল সাড়ে ছটা - সাতটা নাগাদ হাওড়ার সাঁকরাইলের বাসুদেবপুর হাটগাছায় বিপ্লব সিংহের বাড়িতে হানা দেয় ইডি।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। এর পাশাপাশি বিপ্লব সিংহকে গ্রেফতার করেছে সিবিআই। এর আগে সিবিআই সাঁকরাইলের দুই বাড়ি ঘুরে গিয়েছিল। এবার এলেন ইডি আধিকারিকরা।
ব্যবসায়ী বিপ্লব সিংহ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। মা তারা ট্রেডার্স নামের বিপ্লব সিংহের ব্যবসায়িক প্রতিষ্ঠান আরজি কর হাসপাতালে মেডিক্যাল ইন্সট্রুমেন্ট সাপ্লাই করত। আরজি কর মেডিক্যাল কলেজে ইন্সট্রুমেন্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়ায় এবার ইডি তদন্তে নেমেছে। পাশাপাশি সাঁকরাইলে কৌশিক কোলের বাড়িতেও হানা দিল ইডি।
সাঁকরাইলের বাসুদেবপুর হাটগাছার মা তারা ট্রেডার্স - এর মালিক বিপ্লব সিংহের বাড়ি থেকে বেরোন ইডি আধিকারিকরা। সেখান থেকে পাশের পাড়ার মা তারা ট্রেডার্স - এর হিসাবরক্ষক কৌশিক কোলের বাড়িতে যান। স্থানীয়রা জানান, আরজি কর হাসপাতালের ঘটনায় এলাকার নাম জড়িয়ে যাওয়ায় অনেকটাই ব্যথিত এলাকার মানুষজন।












Click it and Unblock the Notifications