হাওড়ায় প্রচারে নেমে পড়লেন রথীন চক্রবর্তী, ২ লক্ষ ভোটে জেতায় আশাবাদী বিজেপি প্রার্থী

ময়দানে নেমে পড়েছেন সাতসকালেই। আর সময় নষ্ট করতে রাজি নন রথীন চক্রবর্তী। হাওড়া সদর কেন্দ্র থেকে তাঁকে এবারও প্রার্থী করেছেন বিজেপি নেতৃত্ব। সেজন্য দলের প্রতি কৃতজ্ঞ রথীন।

সকাল থেকেই হাওড়া শহরের বিভিন্ন জায়গায় দেখা গেল বিজেপি প্রার্থীকে। শনিবার সন্ধ্যায় প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। হাওড়া থেকে রথীন চক্রবর্তী প্রার্থী হয়েছেন। খুশির মেজাজ রথীন চক্রবর্তী অনুগামীদের।

Rathin Chakraborty

প্রচারে নেমে হাওড়ার উন্নয়নের দিকেই জোর দিচ্ছেন তিনি। হাওড়া সদর এই কেন্দ্রটির মধ্যে শহরাঞ্চল পড়ে। এছাড়াও বন্ধ হয়ে যাওয়া, ধুঁকতে থাকা শিল্পাঞ্চলও রয়েছে। এইসব কিছুই অগ্রাধিকারের মধ্যে রয়েছে বিজেপি প্রার্থীদের।

রবিবাসরীয় সকালে প্রথম দিনের প্রচারে বেরিয়ে জনসংযোগ সারলেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী। এদিন তিনি কালীবাবুর বাজারে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন। এরপর যান হেম চক্রবর্তী লেনের ইচ্ছাময়ী মাতার মন্দিরেও।

সাধারণ মানুষ, পথচলতি নাগরিকদের সঙ্গে তিনি কথা বলেন। শুভেচ্ছা বিনিময় হয়। গতবার এই আসনে তৃণমূলের সঙ্গে জোর লড়াই হয়েছিল। কিন্তু বিজেপি হেরে যায়৷ ভোটের ব্যবধান এক লক্ষের সামান্য বেশি ছিল৷ এবার সেই ব্যবধান মিটিয়ে জেতার জন্য মরিয়া গেরুয়া শিবির।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন। দুই বারের সাংসদ তিনি। গতবার প্রায় ৫ লক্ষ ৭৭ হাজার ভোট পেয়েছিলেন তিনি। গতবারও বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন রথীন চক্রবর্তী। তিনি পেয়েছিলেন ৪ লক্ষ৷ ৭৩ হাজার ভোট। তৃণমূল কি প্রসূনের উপরেই ভরসা রাখবে? না কি নতুন মুখ দেখা যাবে? সেই প্রশ্ন উঠছে৷

সাংবাদিকদের মুখোমুখি হন রথীন চক্রবর্তী। তিনি বলেন, হাওড়ায় নবান্ন অবস্থিত হওয়া সত্ত্বেও হাওড়া এখনও বঞ্চিত, অবহেলিত। হাওড়ার উন্নয়নই বিজেপির পাখির চোখ। শিল্পাঞ্চলের উন্নতি, কাজের পরিবেশ তৈরি, হাওড়াকে মেগাসিটি হিসেবে তৈরি করার কাজ আগামী দিনে হবে।

গতবার হেরেছিলেন তিনি। এবার ২ লক্ষেরও বেশি মার্জিনে এই আসন জয়ের বিষয়ে আশাবাদী রথীন চক্রবর্তী। রবিবার প্রচারে বেরিয়ে দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন বিজেপি প্রার্থী। রবিবাসরীয় প্রচারে রথীনবাবুর সঙ্গে ছিলেন উমেশ রাই, রমাপ্রসাদ ভট্টাচার্য, সুপ্রীতি চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+