হাওড়া-শিয়ালদহ ডিভিশনের ট্রেনে যুক্ত হচ্ছে জেনারেল ও এসি কোচ, তারাপীঠ-শান্তিনিকেতনের জন্য বিশেষ উদ্যোগ রেলের

Indian Rail: পুজোর (Durga Puja 2024) আর হাতে মাত্র কয়েকটা দিন! সব জায়গায় একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসব মানেই লম্বা ছুটি। আর এই ছুটিতে বহু মানুষ বেড়াতে যান। দেশ কিংবা রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও বাংলার শক্তিপীঠগুলিতেও ভক্তদের ঢল নামে। আর এই তালিকায় তারাপীঠ (TaraPith Mandir) তো আছেই।

প্রবল এই ভিড় সামাল দিতে একগুচ্ছ সিদ্ধান্ত পূর্ব রেলের (Eastern Railway)। বাড়নো হচ্ছে একাধিক ট্রেনে কোচের সংখ্যা। রামপুরহাট সহ এই স্টেশনের (Rampurhat Station) উপর দিয়ে চলে এমন পাঁচটি ট্রেনে কোচের সংখ্যা বাড়ানো হয়েছে (Indian Rail)।

train sealdha

আজ মঙ্গলবার থেকেই নতুন কোচযুক্ত ট্রেনগুলির সঙ্গে যুক্ত করা হয়েছে বলে পূর্ব রেল সূত্রে (Indian Rail) জানা গিয়েছে। বিপুল যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অনেকটাই সুবিধা হবে যাত্রীদের। অতিরিক্ত নতুন কোচ যুক্ত হওয়াতে টিকিট পাওয়া আরও সহজ হবে বলেও মনে করা হচ্ছে। যাত্রা আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, শিয়ালদহ-রামপুরহাট ও হাওড়া-মালদহ এক্সপ্রেসে অতিরিক্ত কোচ যুক্ত (Indian Rail) করা হয়েছে। একটি করে জেনারেল এবং থ্রি এসি কামরা যুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার আরও একাধিক ট্রেনে বাড়তি কোচ যুক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস ও কবিগুরু এক্সপ্রেস। রেল সূত্রে জানা গিয়েছে, অন্তত তিনটি করে অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে এই ট্রেনগুলিতে। দেওয়া হয়েছে একটি চেয়ারকার, একটি স্লিপার ও একটি থ্রি-এসি কামরা (Indian Rail)।

ফলে যাত্রীরা নিজেরাই ইচ্ছামতো কোচে (Indian Rail) যাত্রা করতে পারবেন। তারাপীঠ কিংবা বোলপুরে যাওয়ার ক্ষেত্রে -রামপুরহাট এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস ও কবিগুরু এক্সপ্রেস খুবই গুরুত্বপূর্ণ। কার্যত প্রত্যেকদিনই বহু যাত্রী এই ট্রেনগুলিতে যাত্রা করেন। উৎসবের মরশুমে টিকিট পাওয়া একপ্রকার মুশকিল হয়ে যায়। এই অবস্থায় বাড়তি কোচ যুক্ত হওয়ায় টিকিট পাওয়া অনেকটাই স্বস্তির হবে বলেই মনে করা হচ্ছে। যা খবর, বাড়তি কোচগুলিকে স্থায়ী ভাবেই রেখে দেওয়া হবে।

পরিস্থিতি বুঝে আগামীদিনে ব্যবস্থা নেওয়া হবে বলে খবর পূর্ব রেলওয়ে। শুধু শান্তিনিকেতন নয়, সময় পেলেই মানুষ মা তারার কাছে ছুটে যান। খুব অল্প সংখ্যা মানুষ সড়কপথে সেখানে পৌঁছন। ফলে ট্রেনই তারাপীঠে যাওয়ার একমাত্র ভরসা যাত্রীদের কাছে। এই অবস্থায় বড় পদক্ষেপ ভারতীয় রেলের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+