ভালো কাতলা, চিংড়ি কিনলেন রচনা, চুঁচুড়ার বাজারে জনসংযোগ "দিদি নম্বর ওয়ানের"
বাজারে প্রচারে গিয়েছেন এর আগে অনেক বার। এবার বাজার করার জন্যই বাজারে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়। 'দিদি নম্বর ওয়ান ' বাজারে গিয়েছেন! তাঁকে দেখতে ভিড় উৎসাহী মানুষের।
বাজার খুব একটা নিতে হাতে করা হয় না। তবে ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন বাজার করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী৷ চুঁচুড়ায় এদিন বাজার করলেন রচনা।

চুঁচুড়া কাঠগোলায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আছে। সেখানে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন হুগলির তৃণমূল প্রার্থী।এরপর মল্লিক কাশেম হাটে জনসংযোগ করেন। এরপর বাজারে যান। সবজি, মাছ বাজার ঘুরে দেখেন। মানুষের সঙ্গে কথাও বলেন তিনি।
বাছাই করে মাছ কিনলেন তিনি। কাতলা, মৌরলা মাছ এদিন কেনেন রচনা। তৃণমূল প্রার্থী বলেন, চিংড়ি মাছ তার প্রিয় তাই চিংড়ি কেনেন। কাতলা মৌরলা মাছও কেনেন। আলু, পেঁয়াজ, আদাও কেনেন রচনা।
'দিদি নম্বর ওয়ান' জানান, তিনি সব কিছু রান্না করতে পারেন না। কাজের মাসি রান্না করে দেন। তবে পটোল, ঢেঁড়স তাঁর প্রিয়। সব ধরনের সবজি খান তিনি। সপ্তাহে তিন দিন নিরামিষ খান অনেক দিন থেকেই। তবে মাছ ছাড়া তাঁর চলে না।
এদিন জনসংযোগের সময় চুঁচুড়া পুরসভার কাউন্সিলররা ছিলেন প্রার্থীর সঙ্গে। বাজারে দিদি নম্বর ওয়ানকে দেখে সেলফি তোলেন বহু মানুষ। ভোটের দিন এগিয়ে আসছে। ফলে প্রচারেও গতি বাড়ছে। রচনা বন্দ্যোপাধ্যায়কে খোদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন।
এই কেন্দ্রে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি গতবারের বিদায়ী সাংসদ৷ রচনা বন্দ্যোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায়কে হারানোর জন্য জোর প্রচার করছেন। প্রবল গরমের মধ্যেও প্রচারে যাচ্ছেন তিনি৷ দই, ঘুঘনি খেয়েছেন প্রচারে বেরিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর হয়ে প্রচার সভা করে গিয়েছেন।












Click it and Unblock the Notifications