শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রবীর ঘোষাল! কাঞ্চন মল্লিকের সঙ্গে দ্বন্দ্ব কি আরও বাড়ল?
কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার মনোনয়নপত্র পেশ করলেন। শাসক দল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, বিধায়করা উপস্থিত ছিলেন। কেবল থাকলেন না কাঞ্চন মল্লিক।
তাহলে কি অভিমান হয়েছে কাঞ্চন মল্লিকের? না কি কাঞ্চন মল্লিককে ডাকাই হয়নি? সেই প্রশ্ন ফের উঠছে। গতকাল বৃহস্পতিবার প্রচারে বেরিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই গাড়িতে কাঞ্চন মল্লিক উঠেছিলেন। কল্যাণ যেতে বারণ করেছিলেন।

কাঞ্চন মল্লিক নেমে যান সেই গাড়ি থেকে। আর তাকে তারপর দেখাও যায়নি। কাঞ্চন মল্লিকের উপস্থিতি গ্রামের মহিলারা ভালো চোখে নিচ্ছেন না। এই কথা বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই নিয়েও চর্চা শুরু হয়েছে দলের অন্দরে।
কাঞ্চন মল্লিক এই বিষয়টি জানিয়েছেন দলে। উত্তরপাড়ার বিধায়ক নিজেও বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন। আজ শুক্রবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিতে গেলেন। কাঞ্চন মল্লিককে দেখা গেল না।
রাজ্যের মন্ত্রী জাঙ্গিপাড়ার বিধায়ক, রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, নির্বাচনী এজেন্ট গিরিধারী সাহা উপস্থিত ছিলেন। সব থেকে অবাক করা বিষয় এলাকার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষালকে দেখা গিয়েছে৷
প্রবীর ঘোষাল বিজেপিতে গিয়েছিলেন। গত বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া থেকে বিজেপির টিকিটে লড়াইও করেছিলেন। কিন্তু কাঞ্চন মল্লিকের কাছে হেরে যান। সেই প্রবীর ঘোষালকে এদিন শকুন্তলা কালীবাড়িতে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পিছনে বসে তিনি পুজোও দেন।
প্রবীর ঘোষাল এদিন উপস্থিত হলেন! এদিকে কাঞ্চন মল্লিক উপস্থিত থাকলেন না? তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের দ্বন্দ্বের ফাটল আরও চওড়া হল?
প্রবীর ঘোষাল কেন এলেন আজ? কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের বন্ধু। সব সময় এলাকার মানুষের পাশে থেকেছেন। তিনি আদর্শ সাংসদ। এমনই জানিয়েছেন প্রবীর ঘোষাল।












Click it and Unblock the Notifications