সাঁতরাগাছি স্টেশনে কাজের জন্যে বাতিল একাধিক ট্রেন, ঘুরপথে চলবে আরও কয়েকটি
ফুট ওভারব্রিজের কাজের জন্য ট্র্যাফিক কাম পাওয়ার ব্লক করা হবে। আর এই কাজ চলবে প্রায় আট ঘন্টা। যার ফলে প্রভাব পড়বে ট্রেন চলাচলে। এমনটাই জানানো হয়েছে রেলের তরফে। আর এর ফলে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে সাধারণ মানুষকে।
আগামীকাল রবিবার দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখায় সাঁতরাগাছি স্টেশনে এই কাজ হবে। কাজ হবে স্টেশনের চতুর্থ ফুট ওভারব্রিজে। আর সেই কারণে এই পাওয়ার ব্লক করা হবে রেলের তরফে জানানো হয়েছে। আর এই কাজ সকাল ছটা থেকে শুরু হবে। চলবে দুপুর দুটী পর্যন্ত।

প্রায় আট ঘন্টা ধরে এই কাজ করা হবে। আর এই দীর্ঘ সময়ে ট্র্যাফিক কাম পাওয়ার ব্লক থাকবে বলে জানা গিয়েছে। আর এই কারণে আপ ও ডাউনের দুই জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। আজ শনিবার থেকেই বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।
পাশাপাশি চারটি দূরপাল্লার ট্রেনের সময়সীমা বদল করা হয়েছে। আরও চারটি ট্রেনকে খড়্গপুর পর্যন্ত চালানো হবে বলে জানা গিয়েছে। তবে, এখনও পর্যন্ত লোকাল ট্রেন চলাচল নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রেল কর্তৃপক্ষ। তবে সকাল থেকে লোকাল ট্রেন চলাচলে ব্যহত হবে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে একাধিক ট্রেন বাতিলে সমস্যায় পড়বেন যাত্রীরা। যদিও রবিবার ছুটির দিন। সকালের দিকে ফাঁকাই থাকে। খুব একটা মানুষের সমস্যা হবে না বলেই মনে করছে রেল। তবে যত দ্রুত কাজ করে পরিস্থিতি স্বাভাবিক করা হবে ব;লে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, রেল মাঝে মধ্যেই সিগন্যালিং সহ একাধিক পরিকাঠামো উন্নয়নের বেশ কিছু কাজ করে থাকে। যাতে রেল পরিষেবা আরও ভালো হয় সেই লক্ষ্যেই এই কাজ করা হয় রেলের তরফে।












Click it and Unblock the Notifications