হাওড়ায় বুথে পৌঁছচ্ছেন ভোটকর্মীরা, রাত পোহালেই পঞ্চম দফার নির্বাচন

রাত পোহালেই পঞ্চম দফার লোকসভা নির্বাচন। কলকাতার উপকন্ঠে হাওড়া জেলায় দুই কেন্দ্রেই আগামী কাল ভোট। রবিবার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ভোট কর্মীদের মধ্যে। নিরাপত্তার কোনও ফাঁক রাখতে চাইছে না কেন্দ্রীয় বাহিনী পুলিশ প্রশাসন।

হাওড়া ও উলুবেড়িয়া, এই দুই কেন্দ্রে আগামী কাল ভোট রয়েছে। সকাল থেকেই ভোট কর্মীদের দেখতে পাওয়া যায় ডিসিআরসি কেন্দ্রগুলিতে। ভোটকর্মীদের প্রবল ভিড় ও ব্যস্ততা ছিল এদিন সকাল থেকেই। ভিভিপ্যাড, ইভিএম মেশিন সহ প্রয়োজনীয় কাগজপত্র বুঝে নিতে হয় তাদের।

Howrah

রবিবার সকাল থেকেই বিভিন্ন বিধানসভার ডিসিআরসি সেন্টারে ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মীরা পৌঁছে যান। পাশাপাশি পুলিশ কর্মীরাও যান তাদের দায়িত্ব বুঝে নিতে। হাওড়া পুলিশ কমিশনারেট ও গ্রামীণ এলাকাতে এদিন নিরাপত্তার কড়াকড়ি দেখতে পাওয়া গিয়েছে।

ভোটকর্মীদের কেন্দ্রে নিয়ে যাবার জন্য বিভিন্ন গাড়ির ব্যবস্থা করা হয় ডিসিআরসি কেন্দ্রগুলিতে। দায়িত্ব বুঝে নেন ভোট কর্মীরা। তারপর তারা তাদের জন্য থাকা গাড়িতে উঠে পড়েন। নির্দিষ্ট ভোটকেন্দ্রে তাদের পৌঁছে দেওয়া হয়। রাত পর্যন্ত চূড়ান্ত প্রস্তুতি চলবে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে।

হাওড়া জেলায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। অনেক আগে থেকেই বাহিনী এসে গিয়েছিল এই জেলায়। হাওড়া পুলিশ কমিশনারের এলাকায় ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় থাকছেন। হাওড়া গ্রামীণ এলাকায় মোট ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

হাওড়া জেলায় মোট ৪৩৯৫ বুথ রয়েছে। শহরাঞ্চলে ১৪২৮ টি এবং ২৯৬৭ টি বুথ রয়েছে। প্রত্যেকটি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে রাজ্য পুলিশ থাকছে নিরাপত্তার দায়িত্বে। কুইক রেসপন্স টিমও ভোটের সময় থাকবে।

কোনওভাবে যাতে আগামী কাল বিবাদ না হতে পারে। সেই দিকে লক্ষ্য রাখা হচ্ছে। যাতে কোনও রাজনৈতিক হিংসা না ছড়ায়। সেই বার্তা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। হাওড়া জেলার মধ্যে দুটি বিধানসভা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ডোমজুড় ও জগৎবল্লভপুর এই দুই বিধানসভা এলাকাতেও আগামী কাল ভোট রয়েছে। শ্রীরামপুর কেন্দ্রেও আগামী কাল ভোট।

জেলার বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চলছে। জাতীয় সড়কগুলির উপরেও নজরদারি চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+