বাঁশবেড়িয়া যাওয়ার পথে আটকানো হল লকেটকে! পথে বসে হনুমান চালিশা পাঠ

বাঁশবেড়িয়া যাওয়ার পথে আটকানো হল লকেট চট্টোপাধ্যায়কে। অশান্তির আশঙ্কায় তাঁকে আটকে দেওয়া হয় বলে জানা গিয়েছে। ডানকুনিতে পার হতেই কর্তব্যরত পুলিশ আধিকারিকরা বিজেপি সাংসদের কনভয় আটকে দেয়।

আর এরপরেই রাস্তায় বসে পড়ে হনুমান চালিশা পাঠ করতে শুরু করে দেন হুগলির সাংসদ। রামনবমীর মিছিল ঘিরে একাধিক জায়গাতে অশান্তি দেখা গিয়েছে। এই অবস্থায় রাজ্যজুড়ে হনুমানজয়ন্তী পালন হচ্ছে আজ। একেবারে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে। এমনকি কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজপথে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। একাধিক জায়গাতে চলছে এরিয়া ডোমিনেশনের কাজ।

বাঁশবেড়িয়া যাওয়ার পথে আটকানো হল লকেটকে!

আর এর মধ্যেই হনুমান জয়ন্তী উপলক্ষে বাঁশবেড়িয়া যাওয়ার পথে আটকে দেওয়া হল লকেট চট্টোপাধ্যায়কে। বাঁশবেড়িয়া কল বাজার মন্দিরে যাওয়ার আগে বোরো পাড়া মোড়ে হুগলির সাংসদের গাড়ি পুলিশ আটকে দেয়। পুলিশের দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশ মত কোনও পলিটিক্যাল লিডার বা বাইরের কোনও মানুষ হনুমান জয়ন্তী শোভাযাত্রায় অংশগ্রহণ করবে না।

এমনকি সাংসদ গেলে এলাকাতে শান্তি নষ্ট হতে পারে বলেও আশঙ্কা পুলিশ আধিকারিকদের। কিন্তু পাল্টা লকেট চট্টোপাধ্যায়ের দাবি, তিনি এই এলাকার সাংসদ। শুধুমাত্র মন্দিরে পুজো দিয়েই চলে আসবেন। এমনকি তাঁদের সঙ্গে কোনও রাজনৈতিক পতাকা নেই বলেও জানানো হয়।

তাঁদের সঙ্গে কোনও রাজনৈতিক পতাকা নেই বলেও জানানো হয়।

কিন্তু এরপরেও তাঁকে ছাড়া হয়নি বলে অভিযোগ। আর এরপরেই রাস্তাতেই বসে পড়েন লকেট। এবং সেখানে বসে হনুমান চালিশা পাঠ করতে শুরু করে দেন। যা নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়। লকেট জানান, সারা বছর সংসদে এলাকার কথা তুলে ধরি। একাধিক এলাকাতে কাজ চলছে।

কিন্তু এরপরেও খোদ সাংসদকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাঁর। পুরো বিষয়টি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানিয়েছেন বলে দাবি বিজেপি সাংসদের। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও এই বিষয়ে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে আটকে দেওয়া হয়েছে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবড়েওয়ালকেও। আজ বৃহস্পতিবার তাঁর রিষড়া যাওয়ার কথা ছিল। কিন্তু মাঝ রাস্তাতেই বিজেপি নেত্রীকে আটকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে।

বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে।

অন্যদিকে বাঁশবেড়িয়া কলবাজার এলাকায় ফের আজ অস্ত্র হাতে মিছিল করতে দেখা গিয়েছে। হনুমান জয়ন্তী হিসাবে মিছিল বের হয়। আর সেখানেই অস্ত্র হাতে পতাকা নিয়ে বেশ কয়েকজনকে দেখা যায়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+