১৪৪ ধারা রয়েছে, শিবপুরে সুকান্তকে ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে তর্কাতর্কি বিজেপির রাজ্যসভাপতির

-শিবপুরে ঢুকতে দেওয়া হল না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। শিবপুরে সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। মাঝ পথেই তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। ১৪৪ ধারা জারি আছে জানিয়ে পুলিশ তাঁকে আটকে দেয়। এই নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় বিজেপির রাজ্য সভাপতির। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সুকান্তকে ঢুকতে বাধা

সুকান্তকে ঢুকতে বাধা

রবিবার সকালে শিবপুরে ঢোকার চেষ্টা করেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু পুলিশ তাঁকে আটকে দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে তিনি গেলে আইন ভঙ্গ গবে বলে জানায় পুলিশ। কিন্তু পুলিশের সঙ্গে এই নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল সেখানে। তিনি দাবি করেছেন চার জনে মিলে তিনি যেতে চান তাতে আইনভঙ্গ হয়না। কিন্তু পুলিশ কিছুতেই তাঁকে সেখানে প্রবেশ করতে দেয়নি।

পুলিশের সঙ্গে তর্কাতর্কি

পুলিশের সঙ্গে তর্কাতর্কি

শিবপুরে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। তিনি দাবি করেছেন ১৪৪ ধারা জারির পরেও কীভাবে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ রায় প্রবেশ করতে পারেন এলাকায়। তাঁর ক্ষেত্রে কেন আইন মানা হল না। আর বিজেপি নেতাদের ১৪৪ ধারা দেখানো হচ্ছে। এই নিয়ে পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার। কিন্তু কিছুতেই তাঁকে ঢুকতে দেওয়া হয়নি হাওড়ায়। পুলিশের বাধার মুখে শেষে ফিরে যান।

 অমিত শাহকে জানাবেন

অমিত শাহকে জানাবেন

হাওড়ার শিবপুরে ঢুকতে বাধা পেয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন তিনি এই ঘটনা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবেন। এমনকী রাজ্যপালকেও ফোন করে জানাবেন বলে জানিয়েছেন। ইতিমদ্যেই অমিত শাহ সুকান্ত মজুমদারকে ফোন করে পুরো ঘটনা নিয়ে জানতে চেয়েছিলেন। রাজ্যপালকে ফোন করেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাওড়ার শিবপুরের অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা নিয়েও বার্তা দিয়েছেন

এনআইএ তদন্তের দাবি

এনআইএ তদন্তের দাবি

সিআইডিতে আস্থা নেই এদিন হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। তিনি দাবি করেছেন সিআইডি রাজ্য পুলিশ একই কাজ করে। দাঁড়িয়ে দাড়িয়ে কেবল অশান্তি দেখেছে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এর আগে শুভেন্দু অধিকারী ঘটনার দিন শিবপুরে গিয়ে এনআইএ তদন্তের দাবি করেছিলেন। এবং হাইকোর্টে ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলাও দায়ের করেছেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+