ফের উত্তেজনা রিষড়া, সুকান্ত মজুমদারকে ঢুকতে বাধা পুলিশের, তুমুল বিক্ষোভ বিজেপির
শিবপুরের পর এবার রিষড়াতেও সুকান্ত মজুমদারকে ঢুকতে বাধা দিল পুলিশ। কোন্নগরে তার গাড়ি থামায় পুলিশ। কিন্তু রিষড়ায় ঢুকতে চেয়ে অনড় সুকান্ত মজুমদার। পুলিশের বারবার অনুরোধ সত্ত্বেও সেখান থেকে গাড়ি সরাতে নারাজ তিনি। ধরনায় বসার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরাও।

ফের সুকান্তকে বাধা
শিবপুরের পর এবার রিষড়াতেও সুকান্ত মজুমদারকে ঢুকতে বাধা দিল পুলিশ। এই নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে সেখানে। বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। কোন্ননগরে সুকান্ত মজুমদারের গাড়ি আটকানো হয়। সেখানে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকে়ড ভাঙার চেষ্টা করে। এই নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রিষড়ায় ঢুকতে না দেওয়া হলে ধরনায় বসার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। গতকাল অর্থাৎ রবিবারেও সুকান্ত মজুমদারকে শিবপুরে ঢুকতে বাধা দিেয়ছিল পুলিশ। ১৪৪ ধারা জারি রয়েছে বলে সোমবারেও তাঁকে ঢুকতে দেওয়া হয়নি রিষড়ায়।

রিষড়ায় অশান্তি
গতকাল রাত থেকেই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রিষড়ায়। গতকালরাতেই উত্তেজনা থামাতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিসল রিষড়ায়। সেখানরাতেই যান তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল রাত থেকেই রিষড়ায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ইন্টারনেট পরিষেবাও সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে রিষড়ায়। গতকাল রাতেই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিযোগ করেছেন বিজেপির মদতেই অশান্তির ঘটনা ঘটেছে।

সুকান্তর হুঁশিয়ারি
কোন্ননগরে পুলিশ আটকানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেছেন, তৃণমূল সাংসদকে ঢুকতে দেওয়া হচ্ছে কিন্তু তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না এলাকায়। তাঁরা ঢুকতে গেলেই তাঁদের আইন দেখানো হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতা-সাংসদদের কেন আইন েদখানো হচ্ছে না। তিনি রীতিমতো হুঁশিয়ারি দেন তাঁকে ঢুকতে না দিলে তিনি ধরনায় বসবেন এবং সেটাই করেছেন তিনি। কোন্নগরে যেখানে তাঁর গাড়ি আটকানো হয়েছিল সেখানেই তিনি ধরনায় বসেছেন।

রাষ্ট্রপতির কাছে নালিশ
এদিকে রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন বিজেপি সাংসদরা। চলতি সপ্তাহেই তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়ে আসবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতিকে জেপি নাজ্জাকেও অভিযোগ জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications