RG Kar Hospital Doctor Death: সোমবার থেকেই সতর্ক পুলিশ! নবান্ন অভিযান ঠেকাতে বিশেষ প্ল্যান প্রশাসনের

RG Kar Hospital Doctor Death: আরজি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে'র নামে এই অভিযানে এই ডাক দেওয়া হয়েছে। জাতীয় পতাকা হাতে এই কর্মসূচিতে সাধারণ মানুষকে অংশ নেওয়ার কথা বলা হয়েছে। এমনকি শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতাকেও পতাকা ছাড়া নবান্ন অভিযানে দেখা যেতে পারে।

আর এই অভিযান ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কা। তবে যে কোনও পরিস্থিতিতে সতর্ক রাজ্য পুলিশ প্রশাসন। আর তাই আজ সোমবার থেকেই রাজ্যের সদর দফতর নবান্ন চত্বরে ব্যাপক পুলিশ মোতায়েন হবে বলেও সূত্রের খবর। অশান্তি রুখতে একেবারে কোমর বেঁধে নামছে প্রশাসনের একাংশ (RG Kar Hospital Doctor Death) ।

RG Kar Hospital Doctor Death

আর সেদিকে তাকিয়ে শুধু মাত্র হাওড়াতেই মোতায়েন করা হচ্ছে ২১০০ পুলিশকর্মী। আগামীকাল মঙ্গলবার কড়া হাতে নবান্ন অভিযান সামলাতে ময়দানে নামানো হচ্ছে ১৩ জন এসপি পদমর্যাদার পুলিশ অফিসার, ১৫ জন অ্যাডিশনাল এসপি, ২২ জন ডেপুটি এসপি ও ২৬ জন ইন্সপেক্টর। থাকছেন ১৩ জন এসপি ও ডিসি পদমর্যাদার অফিসাররাও।

কোন পথে এবং কীভাবে নবান্ন অভিযান সামাল দেওয়া সম্ভব, সেই রণকৌশল ঠিক করতে দফায় দফায় বৈঠক করেছেন পুলিশ আধিকারিকরা। এমনকি আজ সোমবারও আধিকারিকদের মধ্যে বৈঠক রয়েছেন। বিশেষ করে মঙ্গলবার যে সমস্ত পুলিশ আধিকারিক ডিউটিতে থাকবেন তাঁদের নিয়ে এই বৈঠক এদিন হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, অভিযানকে ঘিরে যাতে কোনওভাবেই আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয়, পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে রাজ্য পুলিস।

নবান্ন সংগলগ্ন রাস্তাগুলিকে একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে। সাঁতরাগাছি, ফোরসোর রোড এবং হাওড়া ময়দান এলাকার মত নবান্নে ঢোকার মূল পয়েন্টগুলোতে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে পুলিশের তরফে। এমনকী মঙ্গলবার সকাল থেকেই ছোট গলি ও রাস্তাগুলোতেও নজরদারি চালানো হবে বলে জানা যাচ্ছে। মোতায়েন করা হবে পুলিশ বাহিনীকেও।

শুধু তাই নয়, সিসিটিভির মাধ্যম যে কোনও জমায়েতের উপরও নজরদারি রাখা হবে বলে জানা যাচ্ছে। বাংলা এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাওড়া সিটি পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশ ও অন্যান্য কমিশনারেট থেকেও বড় সংখ্যায় বাহিনীকে নিয়ে আসা হচ্ছে। আন্দোলনকারীরা কোনও ভাবেই যাতে নবান্নের কাছে না পইছতে পারেন সেজন্য বড়বড় ব্যারিকেড রাখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+