হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে আচমকা গুলি, রক্তাক্ত হয়ে মৃত্যু কনস্টেবলের
বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার রেশ কাটতে না কাটলে হাওড়া বর্ধমান লোকাল ট্রেনে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। সপ্তাহের শেষ দিনে যাত্রী বোঝাই লোকাল ট্রেেন হঠাৎই চলল গুলি। কামরার মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন এক কনস্টেবল।
ভিড়ে ঠাসা কামরা হঠাৎ গুলির শব্দে হইহই পড়ে যায়। চমকে ওঠেন যাত্রীরা। হাওড়া বর্ধমান লোকাল ট্রেনে নিজের সর্ভিস রিভালবার দিয়ে আত্মঘাতী হয়েছেন পুলিশ কনস্টেবল। ভিড়ের মধ্যেই মিশে ছিলেন তিনি। কনস্টেবলের নাম শুভঙ্কর সাধু খাঁ(৪৪)। শুভঙ্করের বাড়ি বর্ধমান শহরের বড়নীলপুরে।

জানা গিয়েছে লাস্ট লোকালের লেডিস কামরারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। ডিউটি সেরে বাড়ি ফেরার পথে ভিঁড়ে ঠাসা লোকাল ট্রেনের কামলায় হঠাৎই নিজের সার্ভিস রিভালবার থেকে গুলি চালান তিনি। সহযাত্রীরা জানিয়েেছন ভিড়ের মধ্যে থাকলেও খুব একটা স্বাভাবিক ছিলেন না তিিন। একটি ফোন আসার পরেই নাকি তিিন গুলিটা চালান।
প্রথমে সহযাত্রীরা বুঝতেই পারেননি। গুলির শব্দে চমকে গিয়েছিলেন সকলে। তারপরে তাঁরা বুঝতে পারেন গুলি চলেছে। পলকে কামরার ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই কনস্টেবলকে। পালসিট স্টেশনের কাছেই ঘটে ঘটনাটি। বর্ধমান স্টেশনের আগেই রয়েছে এই পালসিট স্টেশন।












Click it and Unblock the Notifications