গ্রিন করিডোর করে মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড আনল পুলিশ, কোথায় হল এমন ঘটনা?

এ যেন এক সিনেমার দৃশ্য। ঘড়ির কাঁটায় আর সময় বেশি নেই। ছোট্ট ছাত্রীকে নিয়ে এক পুলিশ অফিসার সকালের ব্যস্ত সময়ে বাইক চালাচ্ছেন। আর মাত্র মিনিট দশেক সময় হাতে আছে। শুরু হয়ে যাবে মেয়েটির পরীক্ষা। দ্রুত গতিতে ছুটছে বাইকের দুটি চাকা।

সত্যিই এমন হয়েছে সোমবার সকালে। কলকাতার কাছেই শ্রীরামপুরের এলাকায়। এক মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিল। পরীক্ষার হলের বাইরে দুর্ভাবনা, ভয়ে হাঁপুশ নয়নে কেঁদে যাচ্ছিল মাধ্যমিক পরীক্ষার্থী ওই ছাত্রী।

madhyamik secondary

বাড়ি অনেকটাই দূর। পরীক্ষা শুরু হতে মাত্র ২০ মিনিট বাকি। আর সেই সময়ই যেন আবির্ভাব হল মধুসূদন দাদার। এক ইন্সপেক্টর যেন অসম্ভবকে সম্ভব করলেন। অ্যাডমিট কার্ড আনার জন্য যাতায়াতে তৈরি করা হল গ্রিন করিডোর৷ শ্রীরামপুর থানার এএসআই সুব্রত ধরকে সকলেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

কী ঘটেছে সোমবার? শ্রীরামপুরের রাজ্যধরপুর নেতাজি হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। এদিন এক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায়। আনুমানিক সকাল ৯.২৫ নাগাদ এই বিষয়টি সামনে আসে। পরীক্ষার হলের বাইরের কান্নাকাটি জুড়ে দেয় ওই পরীক্ষার্থী। এই খবর পৌঁছায় জিটি রোডের ট্রাফিকের দায়িত্ব সামলানো ইন্সপেক্টর সুব্রত ধরের কাছে।

তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন তিনি। ওই পরীক্ষার্থীকে বাইকে বসান তিনি। কার্যত ধুলো উড়িয়ে বাইক ছোটান তিনি। গ্রিন করিডোর করা হয়। কর্মরত কনস্টেবল নিতু বন্দ্যোপাধ্যায় ও শৈলেন দণ্ডপাঠ আগে যেতে থাকেন রাস্তা ফাঁকা করতে করতে।

পরীক্ষার্থী মেয়েটির বাড়ি ছিল সেখান থেকে বেশ কিছুটা দূরে ছোট বেলু এলাকায়। সুব্রতবাবু তার দুই কনস্টেবলকে নিয়ে প্রথমে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে অ্যাডমিট কার্ড খুঁজে বার করেন। নিজের বাইকে করেই মাধ্যমিক পরীক্ষার্থীকে বাড়ি থেকে আবারও নিয়ে আসেন পরীক্ষার হলে। সব থেকে বড় কথা পরীক্ষা শুরু হওয়ার আগেই নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার্থীকে তিনি পৌঁছে দেন পরীক্ষার হলে।

মাত্র ২০ মিনিটের মধ্যে এই সব কিছু হয়েছে। কার্যত অসাধ্যসাধন করেছেন ওই পুলিশ অফিসার। আর সেজন্য এই অফিসারকে শুভেচ্ছা দিচ্ছেন এলাকার বাসিন্দারা। তার জন্যই মেয়ের মাধ্যমিক পরীক্ষা দেওয়া সম্ভব হল। জানাচ্ছে ওই ছাত্রীর পরিবার। যদিও এই প্রশংসা তার একার প্রাপ্য নয়। গোটা টিম এই কাজে সামিল হয়েছিল। এমনই জানাচ্ছেন ইন্সপেক্টর সুব্রত ধর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+