Howrah Railway Division: বদলে গেল গুরুত্বপূর্ণ পয়েন্ট! ব্যবহার হল T 28 মেশিন, হাওড়ায় বড় কাজ রেলের

Howrah Railway Division: গত কয়েকমাসে একের পর এক দুর্ঘটনার সাক্ষী থেকেছে ভার‍তীয় রেল (Indian Rail)। এমনকি হাওড়া স্টেশনে বেশ কয়েকটি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আর এই প্রেক্ষাপটে ভারতীয় রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে।

প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষা নিয়েও এই অবস্থায় বড় পদক্ষেপ পূর্ব রেলের (Howrah railway division) । বদলে ফেলা হল হাওড়া ইয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্ট (৭৯এ)। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হয়।

howrha

আর তাতে এই পয়েন্ট বদলের কাজ করা হয়। এতে লাইনচ্যুত হওয়ার প্রবণতা অনেকটাই কমানো সম্ভব বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েক মাসে হাওড়া স্টেশন (Howrah railway division) থেকে খালি ট্রেন রেল ইয়ার্ডে নিয়ে যাওয়ার সময় এই লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। দীর্ঘ যাত্রা শেষে রেকগুলির প্রয়োজনীয় মেরামতির জন্য ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। আর সেখানে নিয়ে যাওয়ার সময় বারবার এই বিপত্তির ঘটনা ঘটে। আর এর ফলে দীর্ঘ সময়ে ব্যহত হয় ট্রেন চলাচল।

দেশের অন্যতম ব্যস্ততম স্টেশন হাওড়া। প্রত্যেকদিন কয়েক লাখ যাত্রী যাতায়াত করেন। আর লাইনচ্যুত হওয়ার ঘটনায় ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। কিন্তু রেল ইয়ার্ডে নিয়ে যাওয়ার সময়েই কেন বারবার দুর্ঘটনা? এই অবস্থায় পয়েন্টগুলির সংস্কার ও বদল না হওয়ায় বিষয়টি উঠে আসে। এমনকি বিপদজনক ভাবে ট্রেনের চাকা ট্র্যাক বদল করে বলেও দেখা যায়। সেই জায়গাটিকেই পয়েন্ট বলা হয়।

আর সেই পয়েন্ট (৭৯এ) বদলে ফেলা হল। এক্ষেত্রে T 28 Machine-কে ব্যবহার করে রেল। বাংলা এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই সংস্কারের কাজ শেষ হয়েছে। এর ফলে ট্রেনগুলি অনেক মসৃণ ভাবে রেল ইয়ার্ডে ঢুকতে পারবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, আগের ৭২ মিটার দৈর্ঘ্যের পথ কমে ৬৯ মিটার হয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

জানা যাচ্ছে, আরও কয়েকটি রুত্বপূর্ণ স্টেশন ইয়ার্ডে ট্রেনের ঢোকা-বেরনোর ক্ষেত্রে পয়েন্টগুলিকে বদল করা হবে। এজন্য সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আর সেই তালিকায় বর্ধমান, ব্যান্ডেলের মতো গুরুত্বপূর্ণ স্টেশন (Howrah railway division) আছে। বলে রাখা প্রয়োজন, T 28 Machine- এটি একটি উন্নত প্রযুক্তির ও উচ্চক্ষমতা সম্পন্ন মেশিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+