Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাকে দাহ করে এসেই সরকারি কাজে যোগ, শোক চেপে রেখেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা প্রধানমন্ত্রী মোদীর

মাকে দাহ করে এসেই সরকারি কাজে যোগ, শোক চেপে রেখেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা প্রধানমন্ত্রী মোদীর

সকালেই মাতৃবিয়োগ হয়েছে। দেহ সৎকার করে এসেই যোগ দিলেন বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে। মাতৃবিয়োগের শোক চেপে রেখেই সরকারি কর্মসূচি সারলেন তিনি। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় রেলের উন্নয়নের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আগামী ৮ বছরে ভারতীয় রেলে আরও আধুনিকীকরণ হবে বলে দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

মাকে দাহ করে সরকারি কর্মসূচিতে মোদী

মাকে দাহ করে সরকারি কর্মসূচিতে মোদী

সকালেই মিলেছে মাতৃবিয়োগের খবর। সঙ্গে সঙ্গে দিল্লি থেকে আহমেদাবাদে উড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। আহমেদাবাদ থেকে গান্ধীনগরে মায়ের বাড়িতে নিয়ে যাওয়া হয় হীরাবেনের দেহ। সেখানে ছোট ভাইয়ের বাড়িতে শেষকৃত্যের আচার শেষ করে মায়ের শবযাত্রায় কাঁধ দেন প্রধানমন্ত্রী মোদী। তারপরে শ্মশানে শবদাহের অনুষ্ঠান সম্পন্ন করেন। তারপরেই আবার সরকারি কাজের অনুষ্ঠানে যোগ দেন তিনি। যদিও সশরীরে তিনি হাজির হতে পারেননি তবে ভার্চুয়ালি উপস্থিত থেকেছেন।

শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

এদিন সশরীরে হাওড়াস্টেশনে উপস্থিত থেকে বন্দেভারত এক্সপ্রেসের সূচনা করতে পারেননি প্রধানমন্ত্রী মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফ্ল্যাগ অফ করেন হাওড়া স্টেশনে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাতৃবিয়োগের কথা বলে শোক প্রকাশ করেন। সেই সঙ্গে সমবেদনা জানিয়ে অনুষ্ঠান ছোট করার অনুরোধ জানিয়ে বলেছেন সদ্য অন্ত্যেষ্টী সেরে এসেছেন এখন বিশ্রাম নিন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, 'মাতৃবিয়োগের কষ্ট আমি জানি। তবু কাজ করে যেতে হবে।'

উন্নয়েন বার্তা

উন্নয়েন বার্তা

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও দেশবাসীকে উন্নয়নের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন আগামী ৮ বছরে দেশের রেল পরিষেবার আরও উন্নয়ন হবে। স্বাধীনতার ৭৫ বছরে দেশকে একটি জায়গায় নিয়ে আসা গিয়েছে। গোটা বিশ্ব এখন ভারতের উপরে ভরসা করে। সেই ভরসা হারালে চলবে না। ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা সেই উন্নয়েন পথে এগিয়ে যাওয়ার একটা নিদর্শন বলে মন্তব্য করেছেন তিনি।

রেলের আধুনিকীকরণের বার্তা

রেলের আধুনিকীকরণের বার্তা

এদিন প্রধানমন্ত্রী মোদী রেলের আধুনিকীকরণের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন ২০১৪ সালে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দেশের রেলপথের বিপুল পরিবর্তন হয়েছে। রেল পথকে অত্যাধুনিক করে তোলা হয়েছে। সেই সঙ্গে রেলের ইঞ্জিনেরও আধুনিকীকরণ হয়েছে। রেলপথের গতি বেড়েছে। বন্দে ভারত এক্সপ্রেস তারই প্রমাণ। এরকম আরও কাজ আগামী ৮ বছরে হবে। রেল স্টেশন গুলিকে বিমানবন্দরের মত অত্যাধুনিক করে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+