Income Tax Raid: ৩০ ঘণ্টা পার! আয়কর দফতরের ম্যারাথন তল্লাশি অভিযান চলছে পোলবার মদের কারখানায়

ম্যারাথন তল্লাশি অভিযান চলছে আয়কর দফতরের আধিকারিকদের। মঙ্গলবার ভোরবেলায় হুগলির পোলবায় এক মদের কারখানায় আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়েছিলেন। রাত পেরিয়ে বুধবার বেলা। এই খবর লেখা পর্যন্ত সেই অভিযান চলছে।

ত্রিশ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও আয়কর বিভাগের তল্লাশি অভিযান চলছে। পোলবার মহানদে মদের কারখানায় গতকাল ভোরে আয়কর দফতরের আধিকারিকরা হানা দেন। একটি দল সিআরপিএফ নিয়ে মদ কারখানায় তল্লাশি অভিযানে আসে।কারখানার অ্যাকাউন্টসের কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা।

Income Tax Raid

নথিপত্র খতিয়ে দেখা শুরু হয়েছিল বলে খবর। কারখানার অন্যতম ডিরেক্টর দেবরাজ মুখার্জীকে অবশ্য দেখা যায়নি। সাধারণ শ্রমিকরা মঙ্গলবার কাজে যোগ দিতে এসেছিলেন। তাদের ঢুকতে দেওয়া হয়নি।আজ বুধবারও কোনও শ্রমিকের দেখা মেলেনি।কারখানার গেট দিয়ে দেখা যায়,সকালে আয়কর আধিকারিকরা ভিতরে পায়চারি করছেন। সিআরপিএফ জওয়ানরা কেউ বসে আছেন। কেউ দাঁড়িয়ে আছেন। সেই দলে কয়েকজন মহিলাও রয়েছেন।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সহ আয়কর দফতরের ২২ জন আধিকারিক এই অভিযানে রয়েছেন। ওই মদের কারখানার বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছে। সেই কারণেই খুঁটিয়ে সব ফাইল, কাগজপত্র দেখা হচ্ছে। অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেড নামক সংস্থায় এই তল্লাশি অভিযান চলছে।

মঙ্গলবার ভোর চারটে নাগাদ তদন্তকারীরা হানা দেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রথমে সেই কারখানার গেটে কড়া নজরদারি চালাচ্ছিলেন। পরে তারা ভিতরে যান। কোনওভাবে যাতে পরিস্থিতি আয়ত্ত্বের বাইরে না চলে যায়। সেই দিকে নজর রাখা হচ্ছে। এলাকার বহু মানুষ ওই কারখানার সঙ্গে যুক্ত। তারা শ্রমিক হিসেবে ওই কারখানায় কাজ করেন।

এছাড়াও বাইরে থেকেও লোকজনের যাতায়াত ছিল বলে খবর৷ কেন এই মদের কারখানায় আয়কর হানা? কোনও প্রভাবশালীর নাম কি এই কারখানার সঙ্গে জড়িয়ে আছে? না কী অন্য কোনও খাতের টাকা ওই কারখানায় ব্যবহার করা হত?

কতক্ষণ এই তল্লাশি অভিযান চলবে? সেই নিয়েও শুরু হয়েছে চর্চা। কয়েক সপ্তাহ আগেই বাঁকুড়ার তৃণমূল বিধায়কের চালকলে হানা দিয়েছিল আয়কর দফতর। সেখানেও ম্যারাথন তল্লাশি অভিযান চলেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+