Panchayat Election 2023: ভোটের ময়দানে প্রতিপক্ষ দুই জা, ঘাসফুল-পদ্মের লড়াইয়ে সরগরম হেঁসেলও
এবার দুই জা এর লড়াই রাজনীতির ময়দানে। বাড়ির বড় জা লড়ছেন ঘাসফুল চিহ্নে অন্যদিকে ছোটো জা পদ্মফুলে। হুগলির হরিপালের আশুতোষ গ্রাম পঞ্চায়েতের দে পরিবারের দুই জায়ের সৌজন্যে ঘাস পদ্মের লড়াই এখন জমজমাট।
একসঙ্গে বাড়িতে বসে চা খাওয়া গল্প গুজব চললেও ভোটের ময়দানে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তারা। বাড়ির বড় বউ তরুছায়া দে তৃনমূল প্রার্থী। আর ছোট বউ দিপালী দে বিজেপি প্রার্থী।

হরিপালের আশুতোষ গ্রাম পঞ্চায়েতের গুপিনগর গ্রামের ১৪৫ নং বুথে লড়াই এখন দুই জায়ের। এবছরই প্রথম পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছেন দুজনেই।

রাজনীতির লড়াইয়ের দুজনেই প্রচার চালাচ্ছেন জোর কদমে। সংসারের কাজ সামলে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার সারছেন দুবেলা। প্রচারের মাঝেও দেখা গেল দুই জা খোশমেজাজে চায়ের কাপ নিয়ে গল্প করছেন।এমনকি রান্না ঘরের হেঁসেলে তাদের সম্পর্ক স্বাভাবিক। তবে রাজনীতির ময়দানে একে ওপরের মূল প্রতিপক্ষ। অবশ্য জয় নিয়ে আশাবাদী দুই জনেই।












Click it and Unblock the Notifications