Panchayat Election 2023: তৃণমূলের প্রতিদ্বন্দ্বী তৃণমূলই! মাথা ঠান্ডা রাখতে ওষুধ বাতলালেন ইন্দ্রনীল সেন

রবিবার ব্যান্ডেল কাজিডাঙা এলাকায় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) নিয়ে তৃণমূলের সভা ছিল। সেখানেই বক্তৃতা দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, বিরোধীরা দলে প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিদ্বন্দ্বী দলেরই লোক। পারলে তাদের আরও কাছে নিয়ে আসুন। বিরোধীরা ভোট দিতে যেতে না পারলে তাঁদের টোটো করে বুথে পৌঁছে দিন। এমনটাই বললেন তিনি।

ইন্দ্রনীল সেন বলেন, আজ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনয়ন করালেন তা আগে কেউ করাননি। বিরোধীরা তৃণমূলের থেকে প্রায় দ্বিগুণ মনোনয়ন করেছে। বাংলার ৩৪১ টা ব্লকে মনোনয়ন যাতে সুষ্ঠু ভাবে হয় বলেছিল তৃণমূল সেটাই হল।

ইন্দ্রনীল সেন

শুধু বক্তৃতা দিয়েই থেমে থাকেননি মন্ত্রী। পঞ্চায়েতের নির্বাচনী সভায় (Panchayat Election 2023) করলেন ডাক্তারিও। কাজিডাঙার ওই সভায় উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিধায়কের কাজের প্রশংসা করে মন্ত্রী বললেন, পেট খারাপে লোমোটিল ভালো কাজ করে। চুঁচুড়া বিধায়কের চেহারা ছোটোখাটো। লোমোটিলও আকারে ছোটো ট্যাবলেট। কিন্তু তার কাজ ভালো।

এদিন বিকালে দেবানন্দপুরের কাজিডাঙার সভায় কিছু বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। সেই প্রসঙ্গে মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন,কয়েকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এইসব যুবকরাই তৃণমূল প্রার্থী রত্না দে নাগকে পরাজিত করতে সাহায্য করেছিল।

ইন্দ্রনীল সেন

ইন্দ্রনীল সেন বলেন, এই সময় দাঁড়িয়ে একটা কথা মনে পড়ছে, বিভিন্ন সময় নানা রকম অসুখ হয়। কিন্তু পেটে ব্যথা হলে খুব খারাপ অবস্থা হয়। অন্য অসুখের ট্যাবলেটের সাইজ হাফ ইঞ্চি। কিন্তু পেট খারাপের ওষুধ লোমোটিলের সাইজ ছোট সরষের মত।

তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মুখে এদিন যাঁরা যোগদান করলেন, তাদের মাথা ঠাণ্ডা রেখে লোমোটিলের সঙ্গে ক্যালিফক্স টুয়েলভ এক্স খেতে। মাথা ঠাণ্ডা রেখো ভাই। তোমরাও বুঝে গেছো, যতই বিজেপি কর বাংলার মানুষের পাশে একজনই আছেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+