Panchayat Election 2023: অ্যাকাউন্টে টাকা! তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ BJP-র
পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) ভোটারদের প্রভাবিত করতে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের নামে একাধিক মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এই অভিযোগ তুলে ব্যান্ডেল নলডাঙা মোড় জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা।
বিজেপির অভিযোগ, (Panchayat Election 2023) কোদালিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ১১৯ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। ভোটারদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। বেকার ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার নামে পাঠানো হচ্ছে টাকা।

বিজেপির অভিযোগ, যদি সরকারি প্রকল্পের টাকা গরিব মানুষকে দেওয়া হয়, তবে তা সরকারি তহবিল থেকে দেওয়া হবে। কিন্তু এক্ষেত্রে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো হচ্ছে। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন ১১৯ নং বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থী। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেছেন, এসব পাগল ছাগলে বলছে। বিজেপি মানুষের উপকার করেনি। সবাই ধান্দাবাজি করে। নির্বাচনের সময় বাজার গরম করতে হবে। শান্ত পরিবেশকে অশান্ত করতে হবে, তাই এসব করছে তারা।
সম্প্রতি (Panchayat Election 2023) বেশ কয়েকটা ঘটনা প্রকাশ্যে আসার পর চুঁচুড়া-মগরা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। এদিন কোদালিয়ার ২ গ্রাম পঞ্চায়েতের নলডাঙা মোড়ে জিটি রোডে হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। টানা কিছুক্ষণ অবরোধ চলার পর ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।












Click it and Unblock the Notifications