Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Panchayat Election 2023: শান্তনু-কুন্তলের বলাগড়ে টাকা নিয়ে তৃণমূলের টিকিট! বিধায়ক-ব্লক সভাপতির দ্বন্দ্ব চরমে

Panchayat Election 2023: শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ হুগলির বলাগড়ের বাসিন্দা। দুজনেই নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি। বলাগড়েই এবার একাধিক পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি হাতছাড়া হওয়ার আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস।

বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে বলাগড়ে তৃণমূলের ব্লক সভাপতি নবীন গঙ্গোপাধ্যায়ের দ্বন্দ্ব তীব্র আকার নিয়েছে। অর্থের বিনিময়ে টিকিট বণ্টনের অভিযোগ উঠেছে। এতে নাম চলে এসেছে শান্তনুর ভাই অতনুরও। ফলে বাম-কংগ্রেস বা বিজেপি নয়, তৃণমূলের প্রতিপক্ষ এখানে তৃণমূলই।

বলাগড় টিএমসি

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের একদম শেষ মুহূর্তে প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। আর সেই তালিকা নিয়েই ক্ষোভ। ব্লক সভাপতি নবীন কিংবা ব্লক টিএমসির সাধারণ সম্পাদক সুজয় চট্টোপাধ্যায়ের দাবি, বিজেপির বুথ সভাপতি থেকে জেল খেটে বের হওয়া দুষ্কৃতীরাও টিকিট পেয়ে গিয়েছেন। কিন্তু অনেক প্রধান, উপ প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ টিকিট পাননি।

তৃণমূলের একাংশ নিশানা করেছে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে। তাঁদের দাবি, বিধানসভা নির্বাচনেও ভূমিপুত্রকে দাঁড় না করিয়ে বাইরে থেকে মনোরঞ্জন ব্যাপারীকে এনে দল প্রার্থী করেছিল। তিনি নির্বাচনের অ-আ-ক-খ জানেন না। বুথস্তরের কর্মীদেরও চেনেন না। তিনি টাকার বিনিময়ে অনেককে প্রার্থী করেছেন। তাঁর ঘর যিনি সাফাই করেন তাঁকেও টিকিট দিয়েছেন!

সুজয় চট্টোপাধ্যায়

সুজয় চট্টোপাধ্যায়ের বক্তব্য, দলের যে প্রতীক আমাদের গর্ব, তা বলাগড় বাজারে আলু-পটলের মতো বিক্রি হয়েছে। ব্লক সভাপতি দিন-রাত এক করে দলের সব কাজ করেন। অনেক মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি একটি টিকিট দাবি করতে পারেন না? ব্লক সভাপতির পছন্দের তালিকার ২৫ শতাংশ দল মেনেছে। কিন্তু বিজেপির লোকের জন্য তৃণমূল কর্মীরা কীভাবে ভোট করাতে পারেন?

বলাগড় ব্লক টিএমসি সভাপতি

নবীন গঙ্গোপাধ্য়ায় মেনে নিয়েছেন প্রার্থী নিয়ে অসন্তোষের কথা। দলের যোগ্য কর্মীরা বঞ্চিত হয়েছেন। দলের জেলা নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন নবীন। একইসঙ্গে আবেগের বশে যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন, দলের নির্দেশ মেনে তাঁদের মনোনয়ন প্রত্যাহার করতেও বলা হয়েছে। যদিও তাতে কতটা কাজ হবে তা নিয়ে সংশয় থাকছেই।

বলাগড়ের বিধায়ক পাল্টা বলেন, ব্লক সভাপতির নানা কুকর্মের কথা সকলেই জানেন। ভোটের সময় তিনি নিজে পাঁচিলের উপর উঠে বসে ছিলেন। তাঁর সঙ্গে থাকা ৯০ ভাগ লোক বিজেপির সুবিধা পাইয়ে দিতে কাজ করেন। বিজেপির লোকদের নিয়ে ঘোরেন ব্লক সভাপতি। আমি কারও থেকে পাঁচ পয়সা নিয়ে টিকিট দিয়েছি কেউ প্রমাণ করতে পারবেন না।

বলাগড়ের বিধায়ক

মনোরঞ্জন ব্যাপারী আরও বলেন, ব্লক সভাপতি যে টাকার বিনিময়ে টিকিট দিয়েছেন তার প্রমাণ আছে। ২৩৮টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে আমি ৯০টা নিয়েছি। সেটাও আটকে রাখা হয়েছিল। আইপ্যাকের লোকেরা এসে সেই সমস্যা মিটিয়েছেন। ব্লক সভাপতি টাকা নিয়ে যাঁদের প্রার্থী করতে পারছেন না, তাঁরাই বিক্ষোভ দেখাচ্ছেন।

সুজয় চট্টোপাধ্যায়ের অভিযোগ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ভাই অতনু বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে টাকা দিয়ে টিকিট নিয়েছেন। যদিও অতনু বন্দ্যোপাধ্যায় এই দাবি উড়িয়ে বলেছেন, বিধায়ক কারও থেকে এক পয়সা নিয়েছেন বলে জানা নেই। আমি বা আমার স্ত্রী (বিদায়ী পঞ্চায়েত প্রধান) মনোনয়ন পেশ করিনি। সেটা সকলেই দেখতে পারবেন।

দল যখন এক ব্যক্তি এক পদ নীতি মেনে চলছে সেখানে ব্লক সভাপতির টিকিট প্রত্যাশী হওয়া নিয়ে প্রশ্ন উঠছে। তৃণমূলের দুই পক্ষেরই আশঙ্কা, এবারের পঞ্চায়েত নির্বাচনে বলাগড়ে তৃণমূলের ফল ভালো হবে না। দলীয় কোন্দল মেটাতে ঊর্ধ্বতন নেতৃত্ব কী পদক্ষেপ করে সেটাই দেখার। তবে বিধায়ক ও ব্লক সভাপতির দ্বন্দ্বের ফায়দা নিতে মুখিয়ে রয়েছে বিরোধীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+