Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Panchayat Election 2023: তৃণমূল বিধায়কের জন্য কমিশনের অন্য নিয়ম? বিরোধীদের প্রশ্নের মুখে আজব সাফাই অসিতের

Panchayat Election 2023: রাজ্য নির্বাচন কমিশনের নিয়ম কি তৃণমূল কংগ্রেসের জন্য একরকম আর বিরোধীদের জন্য আরেকরকম? এমনই প্রশ্ন তুললেন হুগলির চুঁচুড়ার বিজেপি নেতৃত্ব। নিশানায় তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার।

কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের বিধানসভা এলাকায় নিরাপত্তারক্ষীকে নিয়ে বিধায়ক ঘুরছেন, সেই ছবি ধরা পড়েছে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায়। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। যদিও তা নস্যাৎ করেছেন অসিত।

অসিত মজুমদার

আজ সকাল থেকেই অসিত মজুমদার তাঁর গাড়ি নিয়ে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে ঘুরছিলেন। সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীরাও। কমিশনের নির্দেশ রয়েছে, যে জনপ্রতিনিধি রাজ্য বা কেন্দ্রের নিরাপত্তারক্ষী পান, ভোটের দিন তিনি শুধু ভোট দিতে যেতে পারবেন। থাকতে হবে নিজের বুথ এলাকাতেই। বাইরে যেতে পারবেন না।

কাঁথি থানার তরফে এই মর্মে নোটিশ পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি অমৃতা সিনহা গতকালই শুনানির পর জানিয়ে দেন, কমিশনের নির্দেশ মানতে হবে। থাকতে হবে বুথ এলাকাতেই। ওই নোটিশে বলা ছিল, জেড প্লাস নিরাপত্তা পান এমন জনপ্রতিনিধিরা বাদে বুথেও নিরাপত্তারক্ষীদের নিয়ে ঢোকা যাবে না।

Panchayat Election 2023 - অসিত মজুমদার

এমন নির্দেশ থাকা সত্ত্বেও অসিত মজুমদার অবাধে ঘোরাফেরা করছেন। কথা বলছেন ভোটারদের সঙ্গেও। অনেকে তাঁর পায়ে হাত দিয়ে প্রণামও করছেন। বিজেপির অভিযোগ, তৃণমূল কয়েকটি এলাকায় অশান্তি পাকিয়েছিল। অনেক কাঠখড় পুড়িয়ে কেন্দ্রীয় বাহিনীকে আনতে হয়েছে। বিধায়ক দেখতে বেরিয়েছেন বাহিনী আছে কিনা। নাহলে তৃণমূল দুষ্কৃতী পাঠাতো।

অসিত মজুমদার

বাহিনী দেখে বিধায়ক কিছুটা দূর থেকে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ। যদিও বিধায়কের দাবি, আমি রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তায় আছি। নিরাপত্তারক্ষী থাকলে রাস্তায় থাকতে পারব না, এমন নির্দেশ নেই। তাছাড়া বিধানসভা এলাকায় ভোট শান্তিপূর্ণ ও অবাধ হচ্ছে কিনা সেটা দেখা দায়িত্বের মধ্যে পড়ে। বিরোধীরাও সেটা দেখতে পারেন!

Panchayat Election 2023 - বিজেপি নেতা

বিধায়কের এমন আচরণ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বিরোধীরা। ফল হবে কিনা সে ব্যাপারে নিশ্চয়তা নেই। কিন্তু বিধায়কের এমন নিয়ম ভাঙার খেলা রাজনৈতিক চাপানউতোরের জন্ম দিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+