Panchayat Election 2023: বিজেপি ছেড়ে তৃণমূলে ৪ শতাধিক কর্মী, উলুবেড়িয়ায় গেরুয়ার শক্তঘাঁটিতে

পঞ্চায়েত নির্বাচনের আগে চলছে দলবদলের পর্ব। তৃণমূল থেকে বিজেপি, কংগ্রেস সবাই চাইছে দলবদলে টেক্কা দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতে। বোঝাতে চাইছে আসন্ন নির্বাচনের তাদের পালেই হাওয়া। তেমনই হাওড়ার উলুবেড়িয়ার তুলসীবেড়িয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কয়েকশো কর্মী।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব মিটতেই রাজনৈতিক দলের প্রচার পর্ব শুরু হয়েছে। আর প্রচার পর্ব প্রায়শই রূপ নিচ্ছে দলবদলে। জোরকদমে প্রচারেই ক্ষান্ত নয় রাজনৈতিক দলগুলি। প্রতি প্রচার সভাতেই দলবদল হয়ে চলেছে। সোমবার তুলসীবেড়িয়ার অভিরামপুরেও তৃণমূলের প্রচার পর্বে দলবদল নিয়ে ছিল উন্মাদনা।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

সোমবার উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের তুলসীবেড়িয়ার অভিরামপুরের একটি ভবনে তৃণমূল কংগ্রেসের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সমস্ত মনোনীত প্রার্থীদের নিয়ে কর্মিসভা করে। সেই সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী।

এই সভা থেকে অরূপ চক্রবর্তী রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলিকে তীব্র আক্রমণ শানান। এদিন বিজেপির আতুঁড়ঘর বলে পরিচিত তুলসীবেড়িয়া অঞ্চলে বিজেপিতে ভাঙন ধরাতে সমর্থ হয় তৃণমূল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন প্রায় ৪০০ জনের মতো কর্মী ও সমর্থক।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

এই প্রচার সভা ও যোগদান সভাতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডা. নির্মল মাজি, ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস, উলুবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি শেখ ইলিয়াস, তুলসীবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির প্রার্থী মদনমোহন মণ্ডল-সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।

তুলসীবেড়িয়া বিজেপির শক্ত ঘাঁটি। বরাবর তুসলীবেড়িয়ায় বিজেপির প্রাধান্য থেকেছে বিগত ভোটে। এবার সেই তুলসীবেড়িয়ায় বিজেপিতে ভাঙন তাৎপর্যপূর্ণ। তৃণমূল বিজেপির ঘাঁটিতে থাবা বসিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে শক্তিবৃদ্ধি করল। এখন দেখার এই অঞ্চলে কোন দল এবার প্রাধান্য নিতে পারে।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+