Panchayat Election 2023: বিজেপির দেওয়াল লিখনে কাদা! গেরুয়া শিবিরের অভিযোগ কী কী বলছে তৃণমূল
পঞ্চায়েত নির্বাচনের ( Panchayat Election 2023) প্রচার শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। মিটিং মিছিল থেকে দেওয়াল লিখন সবই চলছে জোর কদমে। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া ২ নং অঞ্চলের ১১৯ নং বুথে বিজেপির দেওয়াল লেখা ছিল। বিজেপির অভিযোগ, সোমবার সকালে বিজেপি কর্মীরা দেখেন ওই দেওয়ালে কাদা লেপে দেওয়া হয়েছে।
বিজেপি প্রার্থী অপর্ণা দাশগুপ্ত বিশ্বাসের অভিযোগ, শাসকদল ভয় পেয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এর আগেও নানা রকম ভাবে ভয় দেখানো চেষ্টা করেছে। তাঁদের পরিবারের ওপরে অত্যাচার করা হয় এর আগে। এলাকায় শান্তিশৃঙ্খলা যাতে বিঘ্ন ঘটে তার জন্য এই কাজ করছে শাসক দল, অভিযোগ করেছেন বিজেপি নেত্রী।

ওই পঞ্চায়েয়ে ( Panchayat Election 2023) তৃণমূল প্রার্থী নমিতা গোস্বামী তাদের দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বিকার করে বলেন, বিরোধীরা এখন অনেক কুৎসা রটাবে। তাঁর প্রশ্ন কাদা ছেটানোর দরকার কি আছে। মানুষের মনের ভিতর তো আর কাদা ছিটাতে তো পারবেন না। তিনি রবিবার মহিলাদের নিয়ে প্রচার করেছেন, সেটা দেখে ভয় পেয়েই বিজেপি এসব করছে।
বিজেপি হুগলি জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, এটা নলডাঙ্গা এলাকায় নতুন ঘটনা নয়। এর আগেও একাধিকবার তৃণমূল বিজেপির কর্মী সমর্থকদের ওপর চাপ সৃষ্টি করেছে। এখন তারা পঞ্চায়েতে ( Panchayat Election 2023)মনোনয়ন তুলে নিতেও চাপ তৈরি করছে।

অভিযোগ অস্বীকার করে চুঁচুড়ার তৃণমূলের বিধায়ক অসিত মজুমদারের বলেন, ওটা বিজেপিরই কাজ। তারা পঞ্চায়েত নির্বাচনে নিজেদের হাইলাইট করার জন্য এসব করে বেড়াচ্ছে। আর তা নাহলে ওটা বিজেপির গোষ্ঠী কোন্দল।
অন্যদিকে তৃণমূলের দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠেছে। বিঘাটি পঞ্চায়েতের ( Panchayat Election 2023) ৩ নম্বর সংসদের ১৫৯ নম্বর বুথের নব নির্বাচিত তৃণমূল প্রার্থী হরিপদ ঘোষ। তাঁর সমর্থনে রবিবার রাতে বেশ কিছু দেওয়াল লেখেন তৃণমূল কর্মীরা। অভিযোগ রাতের অন্ধকারে বিরোধীরা দেওয়ালে লেখা নামের ওপর সিমেন্ট লাগিয়ে মুছে দেয়।












Click it and Unblock the Notifications