Panchayat Election 2023: মমতার জীবন যেতে পারত! হেলিকপ্টারের সিঁড়ি নিয়ে প্রশ্ন, বিজেপিকে নিশানা সৌগতর
ইডি রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ করছে। পঞ্চায়েত ভোটের প্রচারে (Panchayat Election 2023) হুগলিতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষ কে ইডি তলব প্রসঙ্গে সৌগত রায় বলেন, তলব করেছে যাবে। ওরা তো তলব করেই যাচ্ছে, কী রেজাল্ট হচ্ছে জানি না।
মুখ্যমন্ত্রীর চোট নিয়ে বিজেপি কটাক্ষ প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রীর জীবন যেতে পারত যেরকম দুর্ঘটনা হয়েছে। হেলিকপ্টারের সিঁড়ি ছোট ছিল। ঠিকমতো নামতে না পেরে ওর পায়ে এবং কোমরে লেগেছে। এনিয়ে সবার উদ্বিগ্ন হওয়া উচিত। বিজেপি কতটা নেমেছে বোঝা যায় যে ওর চোট নিয়ে কটাক্ষ করছে। ওদের তো মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন এই বার্তা দেওয়া উচিত।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় রাজ্যপালকে গো ব্যাক স্লোগান প্রসঙ্গে বলেন, তৃণমূল ছাত্র পরিষদ বুঝবে এই ধরনের স্লোগান দেওয়া উচিত কিনা। তবে রাজ্যপালের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ আছে। উনি যে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্য সরকারকে জিজ্ঞাসা না করে তাতে বিভ্রান্তি হচ্ছে এবং শিক্ষা ক্ষেত্রে ক্ষতি হচ্ছে। সুতরাং রাজ্যপাল এটা বুঝুক যে এনিয়ে মানুষের যথেষ্ট ক্ষোভ আছে।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আছে কাগজে-কলমে বললে হবে না। শাক সবজি সব জিনিসের দামি বাড়ছে বিজেপি কিছুই করতে পারছে না। তিনি বলেছেন, কর্মীদের বলছি মানুষের কাছে যাওয়া বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সেগুলো তুলে ধরে মানুষের আশীর্বাদ চাইতে হবে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে (Panchayat Election 2023)।
তৃণমূল সাংসদ বুধবার পান্ডুয়ায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন । তারপর জনসংযোগ করেন। সৌগত রায় বলেন, তাঁরা দলীয় কর্মীদের বলেছেন শান্তিপূর্ণ নির্বাচ (Panchayat Election 2023)ন করতে হবে। নিরপেক্ষ ভোট হবে। পান্ডুয়ায় গ্রাম সভার সব আসনেই তৃণমূল জিতবে এবং অবশ্যই পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদেও জিতবে।

পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) দলের টিকিট না পেয়ে অনেকে নির্দল হয়েছেন। তাদের উদ্দেশ্যে বলেন, পারলে লিফলেট ছাপিয়ে জানিয়ে দেওয়া তাঁরা ভোটে লড়ছেন না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, যারা দলের বিরুদ্ধে গিয়ে ভোটে লড়বেন তাদের আর দলে নেওয়া হবে না।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications