Panchayat Election 2023: ফের রাস্তায় পড়ে ব্যালট, এবার হুগলির পাণ্ডুয়ায় মিলল গোছা গোছা ব্যালট

এবার ব্যালট উদ্ধার হল হুগলির পান্ডুয়ায়।গণনা কেন্দ্রের পিছনে যত্রতত্র ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় ব্যালট পেপার। পূর্ব বর্ধমান হাওড়া হুগলি সহ বিভিন্ন জেলায় পঞ্চায়েতে ভোট গণনার পর রাস্তায় ছড়িয়ে থাকা ব্যালট উদ্ধার হয়।

পান্ডুয়া ব্লকের ভোট গণনা হয়েছিল বৈঁচির একটি বেসরকারি কলেজে।আজ সকালে সেই কলেজের পিছন দিকেই ব্যালট ছড়িয়ে পরে থাকতে দেখা যায়।পান্ডুয়া পঞ্চায়েত সমিতির ৩৯ নম্বর বুথের ব্যালটে সিপিএম এবং বিজেপির প্রতীকে ছাপ মারা রয়েছে।

Panchayat Election 2023

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন সিপিআইএম এবং বিজেপির কর্মিরা।সিপিআইএমের প্রদীপ সাহা অভিযোগ করেন,গোটা রাজ্যের মত পান্ডুয়াতেও ব্যালট পাল্টে দেওয়া হয়েছে।সন্দেহ হচ্ছে পঞ্চায়েতের তিনটে স্তরের ব্যলটি এখানে হয়তো ফেলে দিয়েছিল তৃনমূল।

যারা কাগজ কুড়োতে আসে তারা বেশ কিছু ব্যালট নিয়ে গেছে।ব্যালট গুলো কিভাবে বাইরে এলো তার জবাব রিটার্নিং অফিসার কে দিতে হবে।আমরা সংশ্লিষ্ট জায়গায় বিষয়টি জানিয়েছি। বিজেপি হুগলী সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন,ভোট গণনার দিন তৃণমূলের নেতারা আমাদের কর্মীদের গণনা কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়েছে। আর এখন দেখা যাচ্ছে আমাদের বিজেপির প্রতীকে ছাপমারা ব্যালট ছড়িয়ে আছে।এ থেকেই বোঝা যায় তৃণমূল জোর করে জিতেছে।আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবো।

Panchayat Election 2023

তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন বলেন,গোটা রাজ্যের সঙ্গে পান্ডুয়ার মানুষের তৃণমূলকে আশীর্বাদ করেছে। তাই ব্যালট সরিয়ে ফেলার কোন প্রয়োজন পড়ে না। ভোট মেটার আটদিন পরে বিজেপি আর সি পি এমের নজরে পড়লো ব্যালট আর কেউ দেখতে পেল না।এসব ওদের জোগ সাজস তৃনমূলকে বদনাম করার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+