Rathin Chakraborty: হাওড়া পুরসভায় দুর্নীতি, সব জানে নবান্ন! One India bangla-এ এক্সক্লুসিভ রথীন
Rathin Chakraborty: শিক্ষক থেকে পুরসভা, নিয়োগ দুর্নীতিতে উত্তাল রাজ্য-রাজনীতি! আর এর মধ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে বসে নাম না করে হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীকে তীব্র আক্রমণ শানান। বলেন, বিজেপি যাকে প্রার্থী করেছে আগে তিনি হাওড়ার মেয়র ছিলেন।
বেআইনি ভাবে চাকরি দিয়ে ২০০০ ছেলের ভবিষ্যৎ নষ্ট করেছে বলে তোপ দাগেন রাজ্যের প্রশাসনিক প্রধান (West Bengal CM)। আর এরপরেই পালটা চ্যালেঞ্জ ডাঃ রথীন চক্রবর্তীর। মুখ্যমন্ত্রীর আনা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি তাঁর। One India Bengali-কে দেওয়া সাক্ষাৎকারে হাওড়ার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তী (Rathin Chakraborty) বলেন, 'অবৈধ থেকে বৈধ বলে গ্রহণ করাই যাঁর ব্রত তিনি বৈধকে অবৈধই দেখবেন'।

শুধু তাই নয়, বিজেপি প্রার্থীর (Rathin Chakraborty) কথায়, ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আমি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ছিলাম। আর সেই সময় কর্পোরেশনে যে নিয়োগ হয়েছে তা কন্ট্র্যাকচুয়াল ভিত্তিতে। এ বিষয়ে নবান্ন অবগত আছে বলেও তোপ রথীন চক্রবর্তীর। এমনকি এই বিষয়ে এতদিন কেন ব্যবস্থা করা হল না তা নিয়েও প্রশ্ন তোলেন এদিন বিজেপি নেতা। তবে নির্বাচনের আগে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ আনা হয়েছে।
এই নিয়োগ ১০০ শতাংশ বৈধ ছিল বলেও দাবি রথীন চক্রবর্তীর। এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান (Rathin Chakraborty)। পাশাপাশি আইনি পথেই হাঁটার কথা বলেন বিজেপি নেতা। One India Bengali-কে দেওয়া সাক্ষাৎকারে আরও কী বললেন হাওড়ার বিজেপি প্রার্থী। রইল সেই সাক্ষাৎকার।
বলে রাখা প্রয়োজন, সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। আর সেই নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তীকে (Rathin Chakraborty)।












Click it and Unblock the Notifications