লকেট চট্টোপাধ্যায়ের মনোনয়ন, বাম - কংগ্রেস প্রার্থীরাও হাজির, চুঁচুড়ায় উত্তেজনা
বিজেপি বনাম বাম - কংগ্রেস জোটের মুখোমুখি সাক্ষাৎ। রাস্তা ছাড়া নিয়ে কথা কাটাকাটি, উত্তপ্ত বাক্য বিনিময়। লকেট চট্টোপাধ্যায় এদিন মনোনয়ন দিতে যাচ্ছিলেন। অন্যদিকে তিন কেন্দ্রের তিন জোট প্রার্থীও মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন।
মঙ্গলবার চুঁচুড়ার ঘড়ির মোড় এলাকায় বেশ কিছু সময় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে যদিও পরিস্থিতি কেটে যায়। স্লোগান পালটা স্লোগান দেওয়া হয়। বিজেপি কর্মী - সমর্থকরা রাস্তায় বসে পড়েন৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাম - কংগ্রেস মিছিল নির্দিষ্ট সময়ে এসেছিল। বিজেপি নির্ধারিত সময়ের অনেক পরে সেখানে এসেছে। এই দাবি কংগ্রেস, সিপিএমের পক্ষ থেকে ওঠে। পুলিশ ব্যারিকেড করে বিজেপি ও বাম - কংগ্রেস জোটের লোকজনকে দু'পাশে সরিয়ে দেয়।
হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিতে যান শোভাযাত্রা করে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শমীক ভট্টাচার্য যোগ দেন লকেটের শোভাযাত্রায়।
আজ সকালে মহানাদের জটেশ্বর শিব মন্দিরে পুজো দেন লকেট চট্টোপাধ্যায়। এরপর চুঁচুড়া দয়াময়ী কালী মন্দিরে পুজো দেন। চুঁচুড়া স্টেশন থেকে শুরু হয় শোভাযাত্রা। ঘড়ির মোড় এলাকায় শোভাযাত্রা এলে শুরু হয়ে উত্তেজনা।
বাম - কংগ্রেসের অভিযোগ, লকেট চট্টোপাধ্যায়ের বেলা ১১ টা নাগাদ নমিনেশন জমা দেওয়ার কথা ছিল। লকেট চট্টোপাধ্যায়রা দেরি করে গিয়েছেন। এদিকে তাদের সময় দেওয়া ছিল বেলা ১২ টা। নির্দিষ্ট সময়েই তারা যান।
তবে বড় কোনও বিশৃঙ্খলা তৈরি আর হয়নি। এদিন বাম - কংগ্রেস জোটের আরামবাগ, হুগলি ও শ্রীরামপুর কেন্দ্রের তিন প্রার্থী মনোনয়ম জমা করেন। হুগলি কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও মনোনয়নপত্র জমা দিয়েছেন।












Click it and Unblock the Notifications