নতুন করে উত্তেজনা রিষড়াতে! স্তব্ধ রেল চলাচল, আটকে কয়েক হাজার যাত্রী
নতুন করে ফের অশান্ত হুগলির রিষড়া! সকাল থেকে বড় কোনও অশান্তির খবর সামনে আসেনি। কিন্তু রাত বাড়তেই দুষ্কৃতী তান্ডব শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। যার জেরে রিষড়া স্টেশনে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হল ট্রেন চলাচল। শুধু তাই নয়, একের পর এক জায়গাতে বোমাবাজি করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

এমনকি ট্রেন লক্ষ্য করে ইটবৃষ্টি করা হচ্ছে বলে জানা গিয়েছে। যার জেরে আতঙ্কে ট্রেন যাত্রীরা।
তবে এই ঘটনার কথা সামনে আসার পরেই আপ এবং ডাউন লাইনে বন্ধ করে দেওয়া ট্রেন চলাচল। যার জেরে একাধিক লোকাল এবং দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে গিয়েছে। ব্যান্ডেল লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে রিষড়া রেল স্টেশনে। এমনকি একাধিক দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে রয়েছে বলেও জানা গিয়েছে। প্রায় কয়েক ঘন্টা হয়ে গিয়েছে উত্তেজনা চলছে। যার ফলে হাওড়া স্টেশনেও ভিড় বাড়ছে। কয়েক হাজার যাত্রী এই মুহূর্তে স্টেশনে দাঁড়িয়ে।
West Bengal | An incident of stone pelting occurred at Rishra Railway Station. For the security of common people, all local and mail express train services have been suspended on Howrah-Bardhaman Main Line: CPRO Eastern Railway Kaushik Miron
— ANI (@ANI) April 3, 2023
কীভাবে বাড়ি ফেরা সম্ভব তা নিয়ে দুশ্চিন্তায় যাত্রীরা। তবে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। সেখানে যাত্রীদের একাংশ বিউক্ষভ দেখাতে শুরু করেছে বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র যাত্রীদের শান্ত থাকার আবেদন জানিয়েছেন। একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিক্ষোভকারীরা রেল লাইনে বিক্ষোভ দেখাচ্ছেন। যার জেরে রিষড়ায় ৪ নম্বর রেল গেট বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন কৌশিক মিত্র। আর তা বন্ধ না হওয়াতে ১০ টা থেকে রেল পরিষেবা চালানো যাচ্ছে না বলেও জানিয়েছেন। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক।
অন্যদিকে রেলের তরফে ঘটনাস্থলে রেল পুলিশ এবং জিআরপি গিয়েছে বলেও জানা গিয়েছে।
পাশাপাশি এলাকাতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে বলে জানা গিয়েছে। উত্তেজিত জনতাকে শান্ত করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল পাঠাচ্ছে বলেও জানা গিয়েছে। নামানো হয়েছে র্যাফের সদস্যদেরও। কিন্তু সেখানে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলেই স্থানীয় সূত্রে খবর।
রবিবার রাতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রিষড়ায়। উত্তেজনা থামাতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিসল রিষড়ায়। ঘটনার পর থেকেই রিষড়ায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ইন্টারনেট পরিষেবাও সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এরপরেও কীভাবে উত্তেজনা? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। ঘটনার জন্যে তৃণমূল বিজেপি একে অপরকে দায়ি করছে।












Click it and Unblock the Notifications