রামমন্দির উদ্বোধনের আগে নরেন্দ্র মোদীর বার্তা, হাওড়ায় মন্দির পরিষ্কারে নেমেছে বিজেপি

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন এগিয়ে আসছে। মন্দির উদ্বোধন দিনে বিজেপি নেতা - কর্মীদের মধ্যেও প্রবল উৎসাহ। আজ রবিবার মকর সংক্রান্তি। হাওড়া জেলার মন্দিরগুলি পরিষ্কারের অভিযানে নামল জেলা বিজেপি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে বার্তা দিয়েছিলেন বলে খবর। রামমন্দির উদ্বোধন হচ্ছে অযোধ্যায়। রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে দেশের সমস্ত মন্দির ও উপাসনালয়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হোক। এমনই আহ্বান জানিয়েছেন মোদী। আর সেই ডাকেই সাড়া দিয়েছে হাওড়া বিজেপি।

temple

হাওড়াতেও মকর সংক্রান্তির সকালে মন্দিরে পরিচ্ছন্নতা অভিযান। বিভিন্ন মন্দিরে সকাল থেকেই পরিষ্কারের কাজ চলছে। বিজেপি নেতা - কর্মীরা হাত লাগিয়েছেন এই কাজে। প্রধানমন্ত্রীর কথা অক্ষরে অক্ষরে পালন করতে উদ্যোগী নেতৃত্ব।

রবিবার সকাল থেকেই বিভিন্ন মন্দির প্রাঙ্গণে হাজির বিজেপির কর্মীরা। নেতৃত্বে ছিলেন বিজেপির হাওড়া সদরের সম্পাদক অজয় মান্না। তিনি বলেন, মকর সংক্রান্তি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সারা দেশের সমস্ত মন্দির এবং তীর্থস্থানগুলিতে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কর্মসূচি মধ্য হাওড়ায় আমরা পালন করলাম।

রাম মন্দির উদ্বোধন নিয়ে বিজেপি রাজনৈতিক প্রচার করছে। এমনই কটাক্ষ করছেন বিরোধীরা। বিজেপির ক্ষেত্রে এই বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক কর্মসূচি হয়ে গিয়েছে। এমনই অভিযোগ তৃণমূলের। এই কর্মসূচিকেও বিজেপি রাজনৈতিক স্তরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

রাম মন্দির আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত থাকবেন। এছাড়াও বহু বিশিষ্ট উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে। রাম মন্দির উদ্বোধন নিয়ে বিজেপি বাড়াবাড়ি করছে। এমনই মনে করছেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+