মুখে নেহরু-জিন্নার নাম! INDIA-র ২৬ জন প্রধানমন্ত্রী: শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: হাওড়ায় চুনাভাটির হাঁসখালিপোলে এক জনসভায় ফের বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী রবিবার বলেন একাধিক বিষয়ে। এদিন অভিষেক প্রসঙ্গে নাম না করে শুভেন্দু বলেন, তৃণমূলের কর্মচারীদের কাছে, পুলিশের কাছে তিনি বিরাট কেউকেটা হতে পারেন কিন্তু আইনের চোখে তিনি একজন সন্দেহভাজন অভিযুক্ত।

স্বাভাবিকভাবেই তাঁকে (অভিষেক) যখন ডাকবে, এজেন্সি জিজ্ঞেস করে ডাকবে না। তিনি যাবেন না, তাঁর বলার অধিকার আছে। ঠিক তেমনই না গেলে কী করবে সেটা এজেন্সি বলতে পারবে। শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যপালের চিঠি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছেন। সেটা প্রকাশ্যে আনলে সমস্যা বাড়বে। তাই মুখ্যমন্ত্রী ওই চিঠির বিষয় প্রকাশ্যে আনছেন না।

শুভেন্দু অধিকারী

বিরোধী দলনেতা বলেন, দলের অভ্যন্তরীণ বিষয়ে সংবাদমাধ্যমে বলা কোনও ভারতীয় জনতা পার্টির কর্মীর কাজ নয়। এমন কিছু মন্তব্য করা উচিত নয় যাতে লক্ষ লক্ষ বিজেপি কর্মী যাঁরা অত্যাচারিত হয়েছেন তাঁরা বিচলিত হয়ে পড়েন।

শুভেন্দু অধিকারী আরও বলেন, ধূপগুড়িতে ভোট কেটে সিপিএম ৪,৩০০ ভোটে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে, যাতে এখানে পিসি ভাইপো আরও চুরি করতে পারে। তিনি বলেন, INDIA-র ২৬ জন প্রধানমন্ত্রী। আর আমাদের প্রধানমন্ত্রী একজনই। তাঁর নাম এক বছর আগেই ঘোষিত। তিনি মোদী।

রবিবার শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছে জওহরলাল নেহরু ও মহম্মদ আলি জিন্নার নামও। তিনি বলেছেন, সেই সময় প্রধানমন্ত্রীত্বের দুজন দাবিদার ছিলেন বলে ভারত ভাগ হয়েছিল। আর এখন দাবিরের সংখ্যা ২৬। অধীর চৌধুরী প্রসঙ্গে তিনি বলেন, অধীর চৌধুরীদের যেটুকু ক্রেডিবিলিটি ছিল সেটা পাটনায় গিয়ে মুম্বইতে গিয়ে শেষ করে ফেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+