Nalpur Train Derailment: হঠাৎ ঝাঁকুনি, সঙ্গে বিকট আওয়াজ! আতঙ্কে ট্রেন থেকে লাফ যাত্রীদের
Nalpur Train Derailment: আর কিছুটা গেলেই ছিল শালিমার স্টেশন! দীর্ঘ পথ পেরিয়ে ক্লান্ত যাত্রীরা। নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাত করেই প্রবল ঝাঁকুনি। সঙ্গে বিকট আওয়াজ। রীতিমত আতঙ্কিত হয়ে ট্রেন থেকে ঝাপ যাত্রীদের। লাইনচ্যুত শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস (Secunderabad-Shalimar Express) । শালিমার স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটে ওই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।
ঘটনার জেরে দক্ষিণ পূর্ব শাখায় ব্যাহত ট্রেন চলাচল। হাওড়া স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস।এমনকি ছাড়েনি বহু লোকালও। জানা যাচ্ছে, নলপুর স্টেশনের কাছে ডাউন শালিমার সেকন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস লাইনচ্যুত হয় (Nalpur Train Derailment) ।

ট্রেনগুলির শালিমার কিংবা হাওড়া ঢোকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ফলে হাওড়াগামী বহু লোকাল ট্রেন আটকে আছে বলে খবর। এমনকি মেচেদা কারসেডে দাঁড়িয়ে একাধিক লোকাল আটকে আছে বলেও জানা যাচ্ছে। দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত সেগুলি ছাড়েনি বলে জানা যাচ্ছে।
আজ শনিবার বহু সরকারি এবং বেসরকারি অফিস বন্ধ থাকে। কিন্তু বিভিন্ন কাজে বহু মানুষ শহরে আসেন। সাতসকালে এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। কার্যত ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়ে যায় সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। জানা যাচ্ছে। বহু মানুষ ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেছেন বলে জানা যাচ্ছে।
অন্যদিকে এই ঘটনার জেরে যে সমস্ত আটকে পড়েছেন তাদের জন্যে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে। অন্যদিকে রিলিফ ট্রেন এবং মেডিক্যাল রিলিফ ট্রেনকেও ঘটনাস্থলে পাঠানপো হয়েছে রেলের তরফে।
Nalpur Train Derailment: এক নজরে ঘটনা
দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ডাউন শালিমার সেকন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস। আজ ভোরের ঘটনা। শালিমার স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটে ওই ঘটনা। সূত্রের খবর, এক নম্বর লাইন থেকে যাওয়ার কথা থাকলেও এক্সপ্রেসটি কোনও ভাবে দু'নম্বর লাইনে চলে আসে।
লাইনচ্যুত হয় এক্সপ্রেসের তিনটি বগি। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখায়। তদন্ত শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে গতি কম থাকাতেই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা মিলেছে বলে মনে করা হচ্ছে। হতাহতের খবর নেই। ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে সরজমিনে।












Click it and Unblock the Notifications