সম্প্রীতির মূর্ত প্রতীক, মুসলিম পরিবারের হাতেই গড়ে ওঠে দুর্গার কেশরাশি

সম্প্রীতির মূর্ত প্রতীক, মুসলিম পরিবারের হাতেই গড়ে ওঠে দুর্গার কেশরাশি

মা দুর্গার কেশবিন্যাস হয় এই গ্রামেই। বিশেষভাবে আলোচনায় আসে না এই গ্রাম। তবে দুর্গা পুজোয় এই গ্রামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্রাম আসলে দুর্গা পূজার সম্প্রীতির সবথেকে বড় উদাহরণ। কারণ মায়ের এই যে কেশবিন্যাস, তা তৈরি করেন এই গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষরা।

সম্প্রীতির মূর্ত প্রতীক, মুসলিম পরিবারের হাতেই গড়ে ওঠে দুর্গার কেশরাশি

পার্বতীপুর হাওড়া জেলার অন্তর্গত একটি ক্ষুদ্রতম গ্রাম পার্বতীপুর। নিকটবর্তী বড়গাছিয়া স্টেশন থেকে পায়ে হেঁটে কয়েক পা। গ্রামের বেশিরভাগ পরিবারই মুসলিম,এই গ্রামের প্রায় প্রতিটি মানুষ মা দুর্গার জন্য ব্যবহৃত চুল তৈরীর কাজ করে থাকেন।

কুমারটুলি সহ বিভিন্ন পটুয়া পাড়াতে মা দুর্গা ও অন্যান্য প্রতিমাতে য়ে চুল পড়ানো হয় তার সিংহভাগই তৈরি হয় এখানে। পাট থেকে নিপুণ দক্ষতায় তারা এই কাজটি করে থাকেন। পরিবারের পুরুষ এবং মহিলা সবাই পায় এই কাজের সঙ্গে যুক্ত, তারা অক্লান্ত পরিশ্রম করে মা দুর্গা সহ বিভিন্ন দেবদেবীর জন্য ব্যবহৃত বহু বছর ধরে এই চুল তৈরি করে আসছেন।

প্রসঙ্গত এবারে পুজোতে সরকারি কর্মচারীদের টানা ১১ দিন ছুটি রাজ্যে। ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ছুটি। টানা ১০ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে রাজ্যে। ১১ অক্টোবর ফের সরকারি অফিস খুলবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১১ দিন ছুটি থাকবে টানা। এছাড়াও কালীপুজোর ছুটি থাকবে। ছুটি থাকবে ছট পুজোরও। এবার মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর। তারপরই শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষ। ৩০ সেপ্টেম্বর পঞ্চমীর দিন থেকে ছুটি পড়ছে পুজোর। ৫ অক্টোবর দশমী। ৫, ৬ ও ৭ অক্টোবর পর্যন্ত জেলার প্রতিমা বিসর্জন চলবে। জেলায় কার্নিভাল হবে ৭ অক্টোবর। ৮ অক্টোবর কলকাতায় কার্নিভালের পর বিসর্জন হবে।

৯ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো। ওই দিন রবিবার। ফলে পরদিন ১০ অক্টোবর সোমবার লক্ষ্মীপুজোর ছুটি পাবেন সরকারী কর্মচারীরা। ১১ অক্টোবর থেকে ফের খুলবে সরকারি অফিস। মুখ্যমন্ত্রীর আশা, এবার বাংলার দুর্গাপুজো আবার পুরনো ছন্দে ফিরবে। এবার কার্নিভ্যাল হবে দুদিন। ৭ অক্টোবর জেলায় জেলায় কার্নিভ্যাল আর পরদিন ৮ অক্টোবর কলকাতায় কার্নিভ্যাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+