জলের তোড়ে ভেঙেছিল আমতার দ্বীপাঞ্চলের বাঁশের সাঁকো, মেরামতের পর জুড়ল দুই পাড়

জলের তোড়ে ভেঙেছিল আমতার দ্বীপাঞ্চলের বাঁশের সাঁকো, মেরামতের পর জুড়ল দুই পাড়

কয়েকদিন আগে জলের তোড়ে ভেঙে গিয়েছিল মুন্ডেশ্বরী নদীর উপরে থাকা কুলিয়া ঘাট, গায়েনপাড়া ও আজানাগাছির তিনটি বাঁশের সাঁকো। এর জেরে হাওড়া জেলার একমাত্র দ্বীপাঞ্চল আমতা-২ ব্লকের ভাটোরার সাথে মূল ভূখন্ডের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

প্রাণের ঝুঁকি

প্রাণের ঝুঁকি

প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন ইঞ্জিন চালিত নৌকায় যাতায়াত করতে হচ্ছিল দ্বীপাঞ্চলের হাজারো মানুষকে৷ ভেঙে যাওয়া বাঁশের সাঁকো ফের নতুন করে তৈরি করে দীপাবলিতে খুলে দেওয়া হল। সোমবার থেকে আবারও চালু হল বাঁশের সাঁকো। আমতা-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেলুয়ার হোসেন মিদ্দ্যা জানান, প্রায় ছ'লক্ষ টাকা ব্যয়ে নতুন সাঁকোটি তৈরি করা হয়েছে।

কারা উপকৃত হবেন?

কারা উপকৃত হবেন?

এর ফলে উপকৃত হবেন দ্বীপাঞ্চলের কয়েক হাজার মানুষ। যদিও, দ্বীপাঞ্চলের মানুষের ব্রিজের দাবি দীর্ঘদিনের। কিছুদিন আগেই প্রস্তাবিত কুলিয়া ব্রিজের এলাকা পরিদর্শন করেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়, স্থানীয় বিধায়ক সুকান্ত পাল সহ অন্যান্যরা। স্থানীয় মানুষের আশা, র্দীর্ঘদিনের জমিজট কাটিয়ে হয়ত খুব শীঘ্রই চালু হবে কুলিয়ায় ব্রিজ তৈরির কাজ।

জেলার শেষ প্রান্ত

জেলার শেষ প্রান্ত

হাওড়া জেলা র শেষ প্রান্ত, ভাটোরা।দ্বীপ অঞ্চল। মুন্ডেশ্বরী নদীর পূর্ব প্রান্তে উত্তর ভাটোরা। নদীর পশ্চিম তীরে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর,আর একদিকে হুগলি জেলার মারোখানা, আরামবাগ।

এর একদিকে রূপনারায়ণ আর অন্যদিকে মুন্ডেশ্বরী । দ্বীপের ভিতরে খুব সাধারণ গ্রাম্য পরিবেশ । খুব চেনা ঘরবাড়ি, পুকুর, বাঁশঝাড়, স্কুল, মাঠ ইত্যাদি । চিতনান ও ভাটোরা দ্বীপে নেমে দেখার মতো কিছু নেই বলেই জানি ।

যাওয়ার পথ

যাওয়ার পথ

হাওড়া - খড়গপুর পথে (রেল বা রাজপথ) বাগনান । সেখান থেকে বাকসী । বাকসী থেকে চড়ে বসুন (দাঁড়িয়ে থাকতেও পারেন) গোপীগঞ্জের খেয়া নৌকায় । ঘাটের ডানদিকে দামোদরের নদীসম খাল, মুন্ডেশ্বরী নদী ও সামনে রূপনারায়ণ । নৌকা সঙ্গমস্থল ছেড়ে রূপনারায়ণ ধরে এগিয়ে যাবে এপার ওপারের ঘাটগুলোতে যাত্রী নামাতে ও তুলতে । আপনি শুধু উপভোগ করবেন । মেদিনীপুর ও হাওড়া জেলার সীমান্তবর্তী এই নদীপথে অপার সৌন্দর্য সাজিয়ে রেখেছে প্রকৃতি ।
নেমে পড়ুন ভাটোরা দ্বীপের বাঁশ ও নৌকার যুগলবন্দীতে তৈরী (ছবিতে দেখুন) ঘাটে ।

টোটো চেপে চলে যান পুরো দ্বীপটাকে আড়াআড়ি ভেদ করে কুলিয়ার ঘাটে । সেখানে মুন্ডেশ্বরী নদীর ওপর আপনার জন্য শুয়ে আছে ৫৮০ ফুট লম্বা সম্পূর্ণ বাঁশের তৈরী এক অবাক সেতু । হেঁটে চলে যান ওপারে । হয়তো দেখবেন, আপনার সঙ্গে পার হচ্ছে কোনও চারচাকাওয়ালা গাড়ি । হ্যাঁ । এই বাঁশের সেতুর ওপর দিয়ে চারচাকা গাড়ি যায় । দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে ফিরে যান বাগনানে অটো ধরে ।
যারা সবসময় খোঁজে থাকেন কিছু অচেনা অথচ মনভোলানো স্থানের ঠিকানা ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+