Monoranjan Bapari: বলাগড়ে তৃণমূল কার্যালয় ভাঙচুর, 'এবার খেলা জমবে', হুঁশিয়ারি মনোরঞ্জনের
গতকালই আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। সেটাই সত্যি হল। বৃহস্পতিবার সকালে বলাগড়ে দেখা গেল তৃণমূল কার্যালয় ভাঙচুর। তারপরেই বিধায়ক মনোরঞ্জন ব্যপারি ফেসবুক পোল্টে রীতিমতো নাম করে হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি ফেসবুকে লিখেছেন, এবার খেলা হবে। তৃণমূল কংগ্রেস নেত্রী রুনা খাতুনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন আমি আসছি। গতকাল নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন মনোরঞ্জন ব্যপারি। এবং যেকোনও সময় তিনি খুন হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তাই যতক্ষণ না নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ তিনি বলাগড় ফিরবেন না বলে জািনয়েছিলেন।

বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যপারীর কার্যালয় ভাঙচুর হয় গতকাল রাতে। বিধায়ক সোশ্যাল মিডিয়াতে তৃণমূল যুব নেত্রীর রুনা খাতুন এর বিরুদ্ধে অভিযোগ করেন, রুনা দলবল পাঠিয়ে তার কার্যালয় ভাঙচুর করেছে। যদিও রুনা খাতুন জানিয়েছেন তার লোকজন এ কাজ করেনি। কারা করেছে পুলিশ প্রশাসন দেখুক। মিথ্যা অভিযোগ করছেন বিধায়ক।
গতকাল থেকে তৃণমূল কংগ্রেস বিধায়ক যাকে বলে বোমা ফাটিয়েছেন। তিনি স্পষ্ট অভিযোগ করেছেন শাসক দলের কয়েক শ্রেণির নেতা চরম দুর্নীতি চালিয়ে যাচ্ছে। তাঁকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বলাগড়ের যুব তৃণমূল নেত্রী রুনা খাতুন এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন বলগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যপারী। তিনি প্রকাশ্যে দাবি করেছিলেন যে রুনা খাতুন এবং তাঁর স্বামী দলবল িনয়ে একের পর এক দুর্নীতির কাজ করে চলেছেন বলাগড়ে।
বালি পাচার থেকে শুরু করে বেআইনি ভাবে শিক্ষকতার পদ আটকে রাখা। একদিনও স্কুলে না গিয়ে শিক্ষিকা পদের জন্য বেতন নিচ্ছে রুনা খাতুন। তার প্রতিবাদ করাতে তাঁকে টার্গেট করা হচ্ছে। এমনকী তাঁকে মেরে ফেলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন বলাগড়ের বিধায়ক। তিনি কলকাতা যেতে বলাগড়ে ফিরতে ভয় পাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন।
লোকসভা ভোটের আগে মনোরঞ্জন ব্যপারীর এই অভিযোগ রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। হঠাৎ করে মোরঞ্জন ব্যপারীর একের পর এক চাঞ্চল্যকর তথ্য শোরগোল ফেলে গিয়েছে রাজনৈতিক মহলে। দলের অন্দরে যে বিরোধ ক্রমশ মাথাচারা দিচ্ছে সেটা প্রকট হয়ে দেখা দিয়েছে। গতকাল মনোরঞ্জন ব্যপারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও করেছিলেন। তিনি বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কল্যাণেই একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে। তিনিই দুর্নীতির খোলস ছুড়ে ফেলবেন। বিধায়ক গতকাল যে আশঙ্কা করেছিলেন সেটাই সত্যি হল শেষ পর্যন্ত।












Click it and Unblock the Notifications