Howrah hospital: জ্বলছে প্রতিবাদের আগুন! এর মধ্যেই হাওড়া হাসপাতালে কিশোরীকে শ্লীলতাহানি

Howrah hospital: আরজি কর-কাণ্ডের (RG Kar Hospital Doctor Death) ঘটনায় উত্তাল বাংলা। বিচারের দাবিতে লাগাতার পথে নেমে চলছে বিক্ষোভ-আন্দোলন। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরও এক সরকারি হাসপাতালের মধ্যে প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা। হাওড়া জেলা হাসপাতালের মধ্যেই এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা হাসপাতাল চত্বরে।

হাওড়া জেলা হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে রাতে ১৩ বছরের এক কিশোরীর শ্লীলতাহানি ঘিরে রাতে উত্তাল হাওড়া জেলা হাসপাতাল (Howrah hospital)। গ্রেফতার অভিযুক্ত সিটি স্ক্যান বিভাগের ওই অস্থায়ী কর্মী। অভিযোগ, শিবপুরের বাসিন্দা ১৩ বছরের ওই কিশোরী গত ২৮ তারিখ নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিল হাওড়া জেলা হাসপাতালে। শনিবার রাতে তাকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়।

howrha

হঠাৎ করেই ওই কিশোরী কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে অন্য এক রোগীর আত্মীয়ের কাছে সাহায্য চায়। বাইরে দাঁড়িয়ে থাকা কিশোরীর মা দৌড়ে আসেন। পুরো বিষয়টি জানান। এরপরেই খবর যায় এলাকায়। কিশোরীর পরিবার ও পরিজনেরা খবর পেয়ে পৌঁছে যান হাসপাতালে। প্রচুর মানুষ ছুটে আসেন ওই হাসপাতালে। শুরু হয় বিক্ষোভ। অভিযুক্ত ওই হাসপাতাল কর্মীকে মারধরের চেষ্টা করেন উত্তেজিত মানুষ। হাসপাতালে (Howrah hospital) পৌঁছায় হাওড়া থানার পুলিশ।

অভিযুক্ত ওই সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মীকে কোনও রকমে জনতার রোশ থেকে উদ্ধার করে পুলিশ নিয়ে যায়। প্রথমে আটক করলেও পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আজ রবিবার সকাল থেকে উত্তেজনা তৈরি হয়। হাওড়া জেলা হাসপাতালের সুপারের পদত্যাগের দাবিতে এবার সুপারকে ঘিরে (Howrah hospital) শুরু হয় তুমুল বিক্ষোভ। বিক্ষোভ দেখাতে থাকেন বাম যুব কর্মীরা।

তাদের দাবি, এই ঘটনায় সুপারকে অপসারণ করতে হবে। শুধু তাই নয়, খোদ সরকারি হাসপাতালে আবার এই ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন আন্দোলনকারীদে। এক প্রসঙ্গে বাম নেতৃত্ব আরও বলেন, খোদ সরকারি হাসপাতালে যদি এই ভয়ের পরিস্থিতি তৈরি হয় মহিলারা চিকিৎসা করাবেন কোথায়? এই নিয়ে সুপারকে ঘেরাও করে বিক্ষোভ চলছে। আর তা ঘিরে একেবারে উত্তাল পরিস্থিতি হাওড়া হাসপাতালে। কার্যত শিকেয় উঠছে চিকিৎসা পরিষেবা। যদিও ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী মোতায়েন (Howrah hospital) করা হয়েছে হাসপাতাল চত্বরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+