মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে আমতায় আনিসের বাড়িতে সেলিম, পাশা উল্টাতে চাইছে সিপিএম
মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে আমতায় আনিসের বাড়িতে সেলিম, পাশা উল্টাতে চাইছে সিপিএম
ইদের দিন সকালে সটান রেড রোড থেকে রিজওনুর রহমানের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সিপিএম এবরা এক ইঞ্চিও জমি ছেড়ে দিল না। তাঁরাও রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চালালেন। ইদের দিন সোজা আমতার ছাত্র নেতা আনিস খানের বাড়িতে উপস্থিত হলেন মহম্মদ সেলিম। সম্মুখ সমরে তৃণমূল বনাম সিপিএম।

মঙ্গলবার সকালে অভিষেককে নিয়ে ইদের সকালে তিন বছর পর রিজওয়ানের মা, দাদা ও পরিবারের সকলের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সিপিএমের রাজ্য সম্পাদর মহম্মদ সেলিম যান আনিস খানের বাড়িতে। দুই দলই রাজনৈতি ইস্যু করেন ইদের শুভেচ্ছা জ্ঞাপনকে নিয়ে। একদিকে রিজওয়ান, অন্যদিকে আনিস।
তিলজলার গরিব ঘরের যুবক রিজওয়ানুর রহমানের মৃত্যু রহস্য টলিয়ে দিয়েছিল তৎকালীন বাম সরকারের ভিত। ছেলের মৃত্যুর ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে ইনসাফ চেয়েছিলেন রিজওয়ানুর-রুকবানুরের মা কিশোয়ার জাহান। কিন্তু ১৫ বছর অতিক্রান্ত এখনও ইনসাফ পাননি তিনি। যদিও ইনসাফের জন্য এখনও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা হারাননি।
সম্প্রতি আমতার ছাত্র নেতা আনিস খানের রহস্য মৃত্যু হয়। এ ক্ষেত্রেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। রিজয়ানুরের মা কিশোয়ার জাহানের মতো আনিসের বাবাও রাজ্য পুলিশের উপর ভরসা রাখেত পারেননি। সিবিআই চেয়েছেন। শেষপর্যন্ত রাজ্য পুলিশই তদন্ত চালাচ্ছে, কিন্তু এখন ঘটনার কিনারা করতে পারেনি রাজ্যের সিট।
এরপরও রিজওয়ানুরের মা ইনসাফের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখতে বলেছিলেন আনিসের বাবাকে। কিন্তু আনিসের বাবা রাজ্য পুলিশের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। আর সিপিএম রিজওয়ানুরের ক্ষেত্রে যেমন কাঠগড়ায় উঠেছিল, এবার আনিসের ক্ষেত্রে তেমনই তৃণমূলকে কাঠগড়ায় তুলতে চাইছেন মহম্মদ সেলিমরা।
সে কারণ সিপিএম ইদের দিনে বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিজওয়ানুরের বাড়িতে গেলেন সান্ত্বনা আর আশ্বাসকেই সম্বল করে, তখন ইনসাফ দেওয়ার তাগিদ নিয়ে আনিসের বাড়িতে হাজির মহম্মদ সেলিম। রাজ্যের তদন্তের বিরুদ্ধে আরও একবার অনাস্থা ধরে পড়ল আনিসের বাবার গলায়।মহম্মদ সেলিম আমতার সারদা গ্রামে সারাদিনের কর্মসূচি নিয়েই ইদ কাটান।
সম্প্রতি আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুরহস্য ফের সামনে এনে দিয়েছে রিজওয়ানুরের ঘটনাকে। ১৫ বছর আগের স্মৃতি ফের উসকে দিয়েছে আনিস মৃত্যু-রহস্য। সেদিন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিজওয়ানুরের রহস্য-মৃত্যু নিয়ে আন্দোলনে জেরবার করে দিয়েছিলেন তৎকালীন বাম সরকারকে। ন্যায়বিচারের দাবিতে কলকাতার রাজপথে তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন। আর এবার পালা বদলে গিয়েছে। মমতা তখলে বসে আছেন, আর আনিসের মৃত্যু-রহস্যকে ইস্যু হিসেবে খাঁড়া করতে আমতায় সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications