সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়, দাউ দাউ করে জ্বলছে গোডাউন, ঘটনাস্থলে একাধিক ইঞ্জিন
হাওড়ায় বিধ্বংসী অগ্মিকাণ্ড। সকাল থেকে ফরশোররোডের একটি গোডাউনে দাউ দাউ করে জ্বলছে আগুন। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। হাওয়ার দমকে ছড়িয়ে পড়ছে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমহিম খাচ্ছে দমকল।
হাওড়ার ফোরশোর রোডের ( ১০৩/৭, ফোরশোর রোড ) বিচালি ঘাট সংলগ্ন একটি জুট ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন। আগুন ছড়িয়ে পড়ে পাশের বস্তা তৈরির কারখানা, প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানা এবং পিচ কারখানায়। দমকল সূত্রে জানা গেছে, সকাল ৬টা নাগাদ আগুন লাগে।

এই মুহুর্তে ১৬-১৭টি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ করছে। আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে। জুট কারখানার মালিকের দাবি, পাশের একটি কাপড় আয়রনের ঘর থেকেই জুট ফ্যাক্টরিতে আগুন ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, আগুন ছড়িয়ে পড়ে মোট চারটি কারখানায়। জলের সমস্যা থাকায় গঙ্গা থেকে জল তুলে আগুন নেভানোর কাজ করে দমকল। পাশেই রয়েছে পেট্রোল পাম্প। যে কোনও বড়ো দুর্ঘটনা এড়াতে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।
৪ ঘণ্টা পার হয়ে গিয়েছে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ১৮টি দমকলের ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শীিরা জানিয়েছেন ভোর ৫টা নাগাদ তাঁরা আগুন দেখতে পান গোডাউনে। মুহূর্তে সেটি ছড়িয়ে পড়়ে। গোডাউনে দাহ্য পদার্থ থাকার কারণেই আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। আতঙ্কের বিষয় গোডাউন গুলির পাশেই রয়েছে একটি পেট্রোল পাম্প। তাতে আরও আতঙ্ক বা়ড়ছে।
যদিও জনবসতিহীন এলাকা হওয়ায় তেমন প্রাণহানির আশঙ্কা নেই। তবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দীপাবলির আগে এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচুর টাকার ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। দমকল আগু নিয়ন্ত্রপণে আার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।












Click it and Unblock the Notifications