List of Train Cancelled: দুর্গাপুজোর আগেই কর্মভূমি এক্সপ্রেস সহ একাধিক ট্রেন, রইল রেলের বিজ্ঞপ্তি

List of Train Cancelled: উৎসবের আগে বড় খবর ট্রেন যাত্রীদের জন্যে! ফের একগুচ্ছ ট্রেন বাতিলের খবর। অগাস্ট-সেপ্টেম্বর জুড়ে একাধিক ট্রেন বাতিলের সাক্ষী থেকেছেন যাত্রীরা। এমনকি অক্টোবর মাসের শুরুতেও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরপথে চালানো হয়েছে একাধিক ট্রেনকে।

পুজোর মুখেও ফের ট্রেন বাতিলের (List of Train Cancelled) খবর। ইতিমধ্যে এই বিষয়ে রেলের তরফে জানানো হয়েছে।

List of Train Cancelled

  • List of Train Cancelled: কাজ হবে রেলের

রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, নর্থ ইস্টার্ন রেলওয়ের বুরওয়াল এবং সুন্ধিয়ামা স্টেশনের মাঝে বেশ কিছু কাজ শুরু হবে। মূলত পরিকাঠামো এবং সুরক্ষা সংক্রান্ত বেশ কিছু কাজ করা হবে। একই সঙ্গে প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিংয়ের কাজ করা হবে। আর সেই কারনে ওই লাইনে বিঘ্ন হবে রেল পরিষেবা। ফলে একাধিক ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে বলে রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। একই সঙ্গে বহু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

  • List of Train Cancelled: একাধিক ট্রেন বাতিল
  • গত ১০ অক্টোবর থেকে এই কাজ শুরু হয়েছে। আর তা চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। আর এই সময় যে সমস্ত ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে সেগুলি তুলে ধরা হল।
  • অমৃতসর জং থেকে নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেস বাতিল থাকবে।
  • একই ভাবে নিউ-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেস বাতিল থাকবে।
  • কাটিহার-অমৃতসর এক্সপ্রেস বাতিল থাকছে
  • একই ভাবে অমৃতসর-কাটিহার এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
  • এছাড়াও আরও একাধিক ট্রেন বাতিল (List of Train Cancelled) থাকছে
  • List of Train Cancelled: রুট বদল হয়েছে

পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের রুট বদল করা হয়েছে। সেগুলিকে ঘুরপথে রেলের (List of Train Cancelled) তরফে চালানো হবে বলে জানা গিয়েছে।

যেমন গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। পাশাপাশি কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস, এমএমভিটি বেঙ্গালুরু-আগরতলা হামসফর এক্সপ্রেসেরও রুট এবং সময় বদল করা হয়েছে। এই বিষয়ে আরও জানতে এই রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি ভালো ভাবে দেখে নিতে হবে। আর এজন্যে এই লিঙ্কে ক্লিক করুন- List of Train Cancelled

  • List of Train Cancelled: ভোগান্তি চরমে

উৎসবের মরশুমে বহু মানুষ পরিবারের কাছে ফেরে। কেউ আবার বেড়াতে যায়। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যান। ব্যাপক চাপ থাকে। আর এই সময় একাধিক ট্রেন বাতিলের (List of Train Cancelled) সিদ্ধান্তে সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীদের। যদিও আগেই এই বিষয়ে রেলের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। রেলের দাবি, পরিষেবা এবং পরিকাঠামো উন্নতি করতেই এই কাজ করা হচ্ছে। যার সুফল পাবেন রেল যাত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+