এবার আর ছাড়বেন না, গাছে বেঁধে আদর করতে চান, কিন্তু কাকে? কল্যাণের প্রচারে আর কী বললেন মমতা

প্রমাণ ছাড়াই চোর বলে দেগে দেওয়া হচ্ছে। তাই এবার তিনি আর ছাড়বেন না। মঙ্গলবার শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভা থেকে নাম না করে এভাবেই বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই কথাকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।

তিনি বলেন, রোজ বলছে তৃণমূল চোর। কোথায় চুরি করেছে? প্রমাণটা কোথায়? হাওয়া তুলে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদীর নাম না করে কটাক্ষের ভঙ্গিতে মমতা বলেন, তিনি তো যাচ্ছেন মানহানির মামলা করতে। রোজ সংবাদমাধ্যমে উল্টোপাল্টা বলা হচ্ছে। কাগজ পড়তে পারছেন না, টিভি খুলতে পারছেন না। ইউটিউব খোলা যাচ্ছে না। সব জায়গায় মুখ ঢুকিয়ে দিচ্ছে। এবার তিনি নিজেই মামলা করতে যাচ্ছেন বলে জানিয়েছেন।

Mamata Banerjee

  • আর ছাড়বেন না

সহজাত ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি এবার আর ছাড়ার পাত্রী নন। এবার ধরলে ভাল করে আঁটোসাঁটো করেই ধরবেন বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি আরও বলেন, নামে কোনও প্রমাণ নেই, তথ্য নেই। চোর বানিয়ে দিচ্ছে। তিনি বলেন, জীবনে একটা চা কারও কাছ থেকে খাননি।

  • জেলায় প্রভূত উন্নয়নের দাবি

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর খুব ইচ্ছে, এদের গাছে বেঁধে একটু আদর করে দেন। বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি রাজ্যের উন্নয়নে মহিলাদের বিকাশ, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের কথা বলেন তিনি। শ্রীরামপুরে মাহেশের জগন্নাথ মন্দির, ফুরফুরা শরিফ, তারকেশ্বর মন্দিরের দুধপুকুর ও মাসির বাড়ির উন্নয়ন করেছেন বলে দাবি করেন তিনি। এ ছাড়া শিল্পাঞ্চলের চটকলগুলির উন্নতিতে লোকসভা নির্বাচনের পর সংগঠিত ভাবে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

  • সরকার গড়বে ইন্ডিয়া ব্লক

সেই সঙ্গে মোদী সরকারের পতন নিশ্চিত দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ১৭৫ থেকে ২০০ আসন পাবে বিজেপি। ইণ্ডিয়া ব্লক ৩০০-র বেশি আসন পেয়ে কেন্দ্রে সরকার গঠন করবে। মানুষ মোদীর ৪২০ সরকারকে নির্বাসনে পাঠাবে বলেও দাবি করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+