অর্জুন পুরস্কার ফ্যাক্টর নয়, কর্মীদের মনোবল ভাঙছেন প্রসূন! সরব বাবুনের পছন্দের তৃণমূল বিধায়ক!
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে হাওড়া কেন্দ্রে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। যার জেরে বিদ্রোহী হয়ে ওঠেন মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়।
নির্দল হয়ে দাঁড়ানোর হুঁশিয়ারি দিলেও দিদির ধমকে ভাই বাবুন পিছু হঠেন। কিন্তু এবার দলের প্রার্থী তথা বিদায়ী সাংসদের কড়া সমালোচনা করলেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী।

এই গৌতম চৌধুরী আবার বাবুনের পছন্দের বিধায়ক! তার কারণ, প্রসূনের প্রার্থী পদের বিরোধিতা করে বাবুন বিকল্প প্রার্থী হিসেবে যাঁদের নামোল্লেখ করেছিলেন তার মধ্যে ছিল এই গৌতমের নামও। এবার সেই গৌতম সাংসদের ভূমিকার সমালোচনা করায় বিষয়টি অন্য মাত্রা পেল।
প্রসূন গতকাল একটি অনুষ্ঠানে যোগ দেন। বসন্ত উৎসবের সেই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে হাওড়ার সাংসদ তথা লোকসভা নির্বাচনের টিএমসি প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা করেন প্রাক্তন বিধায়ক অশোক ঘোষের কন্যা সুজাতার। সুজাতা এরপর কাউন্সিলর ও তারপর বিধায়ক হবেন বলেও ভবিষ্যদ্বাণী প্রসূনের।
২০১১ সালে অশোক ঘোষ তৃণমূল কংগ্রেস বিধায়ক হয়েছিলেন হাওড়া উত্তর কেন্দ্র থেকে। ২০১৬ সালে সেখান থেকে জেতেন লক্ষ্মীরতন শুক্লা। ২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকেই বিধায়ক হন গৌতম চৌধুরী। প্রসূন প্রাক্তন বিধায়ক-কন্যাকে নিয়ে যে মন্তব্য করেছেন তাতে অসন্তুষ্ট গৌতম।
বাবুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দেওয়ার সময় শিলিগুড়ির সাংবাদিক বৈঠকে মমতা মনে করিয়ে দিয়েছিলেন, প্রসূনের অর্জুন পুরস্কার পাওয়ার কথা। যদিও আজ গৌতম বলেন, এখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেন। কে অর্জুন বা কে কৃষ্ণ পুরস্কার পেয়েছেন, সেটা উত্তর হাওড়ার মানুষের কাছে ফ্যাক্টর নয়।
এখানেই না থেমে গৌতম বলেন, কারও প্রতি ব্যক্তিগত ভালোবাসার জন্য, কাউকে খুশি করার জন্য কাউন্সিলর বা বিধায়ক করে দেওয়ার কথা বলা পার্টির অনুশাসন-বিরোধী। আমরা সকলেই ভোটে জিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রেখেই। পিছনে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলে এখানে বাঁশ বা খুঁটি দাঁড় করালেও আমরা দলের প্রার্থীকে জিতিয়ে আনব।
গৌতম এদিন প্রসূনের নাম মুখে না নিয়ে বলেন, প্রার্থী ভোটে জেতার পর কাউকে কাউন্সিলর করার নাম প্রস্তাব করতে পারেন। তিনি মনে করতেই পারেন কোনও বিধায়ক তাঁর পছন্দ নয়। তিনি প্রস্তাব দিতে পারেন, দল চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রকাশ্য মঞ্চে এই ধরনের কথা বলায় দলের ১০ শতাংশ কর্মী খুশি হতে পারেন, কিন্তু ৯০ শতাংশের মনোবল ভেঙে দিচ্ছেন। দেখতে হবে কাকে কর্মীরা কাকে চান। ফলে নির্বাচনের সময় এভাবে দলকে ছোট করা বাঞ্ছনীয় নয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications