Lok Sabha Election: বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ঘিরে ধরে বিক্ষোভ, কালো পতাকা, ধুন্ধুমার টিটাগড়ে
Lok Sabha Election 2024: বিজেপি প্রার্থী অর্জুন সিংকে (Arjun Sing) ঘিরে ধরে বিক্ষোভ। দেখানো হল কালো পতাকা। ঘটনায় অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের দিকে। পালটা বিজেপির তরফেও প্রতিবাদ দেখানো হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি নেতা কৌস্তুভ বাগচীও।
এমনকি তার গাড়িও ভাঙচুর হয়েছে বলে দাবি। আর তা ঘিরে একেবারে ধুন্ধুমার কাণ্ড টিটাগড় জলের ট্যাঙ্কের কাছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশালপুলিশ বাহিনী। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাঠানো হয়েছে এলাকায়। যা নিয়ে একেবারে উত্তাল পরিস্থিতি।

অন্যান্য কেন্দ্রের মতোই আজ সোমবার বারাকপুর লোকসভা কেন্দ্রে (barrackpore lok sabha constituency) নির্বাচন (Lok Sabha Election 2024) চলছে। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তাল এলাকা। টিটাগড় এলাকায় বুথ দখল এবং ছাপ্পা হচ্ছে। এমন অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং। এরপরেই এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে। তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল নেতা-কর্মীরা। দেখনো হল কালো পতাকা। এমনকি অর্জুন সিংকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ।
পালটা বিজেপি নেতা-কর্মীরাও স্লোগান দিতে থাকেন। যা নিয়ে একেবারে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি এবং তৃণমূল কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে একেবারে উত্তাল পরিস্থিতি। অবস্থা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি চার্জ করে বলে অভিযোগ। এরপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌছয়।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এলাকায় শান্তিপূর্ণ ভোট (Lok Sabha Election 2024) চলছিল। অর্জুন সিং এসে এলাকায় উত্তেজনা তৈরি করছে। যার প্রতিবাদ জানানো হয়েছে বলে দাবি শাসকদলের। যদিও তা অস্বীকার করেছে বিজেপি। অর্জুন সিংয়ের দাবি, অবাধ ছাপ্পা এবং বুথ জ্যাম করা হচ্ছে। সেই খবর শুনেই আসি। পরিকল্পনা ভেস্তে যেতেই এই ঘটনা বলে দাবি বিজেপি নেতার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
তবে এই ঘটনা নতুন নয়, সোমবার সকালে শ্যামনগরে গিয়েও বিক্ষোভের মধ্যে পড়েন অর্জুন সিং। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বারাকপুরের বিজেপি প্রার্থী। কোনও রকমে তাঁর সঙ্গে থাকা নিরাপত্তা আধিকারিকরা পরিস্থিতি সামাল দেন। ঘটনাকে ঘিরে একেবারে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। এই বিষয়ে নির্বাচন কমিশনের (Election Commission of India) দ্বারস্থ বিজেপি হবে বলেও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications