কাঁচা আম কিনলেন লকেট চট্টোপাধ্যায়, হুগলিতে রবিবারের বাজারে জনসংযোগ বিজেপি প্রার্থীর
হাঁটু গেড়ে বসে কাঁচা আম কিনলেন বাজার থেকে৷ ছোট হাতব্যাগ থেকে টাকা বার করে দিলেন দোকানিকে৷ এক জায়গা থেকে অল্প শাঁকও কিনলেন। বাজারের আরও দোকানে ঘুরলেন৷ সঙ্গে থাকা অন্যান্য কর্মীরাও অল্পস্বল্প বাজার করলেন। রবিবারের সকালে বাজারে জনসংযোগ করলেন লকেট চট্টোপাধ্যায়।
হুগলি লোকসভা নির্বাচনে এবার আরও বেশি জনসংযোগে নেমেছেন লকেট চট্টোপাধ্যায়। রবিবারও একইভাবে নেমে পড়লেন ভোটের প্রচারে। চুঁচুড়া চকবাজার ও মল্লিক কাশেম হাটে করলেন জনসংযোগ। নিজে হাতে বাজারও করেন লকেট।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে। তার মধ্যেই সকালে প্রচারে বেরিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী৷ নামাবলী গায়ে চড়িয়ে তাঁকে এদিন দেখা যায় বাজারে। এক ফুল বিক্রেতা বিজেপি প্রার্থীকে মালা ও পদ্ম ফুল দেন। সেই পদ্ম হাতে নিয়ে ভোট প্রার্থণা করেন লকেট।
এক সময় সকলেই প্রচারে চায়ের বিরতি নিয়েছিলেন। বাজার এলাকাতেই চায়ের দোকানে চলে গেলেন লকেট চট্টোপাধ্যায়। বেঞ্চে বাবু হয়ে বসে পড়লেন। হাতে তখন চায়ের ভাঁড়। মৃদু চুমুক দিচ্ছেন চায়ে। আর আগামীর কর্মসূচি নিয়ে আলোচনাও সেরে ফেলছেন লকেট।
এদিন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, "ছোটবেলায় বাবাকে দেখতাম রবিবারে বাজার করতে। ছুটির দিন হওয়ায় রবিবারে নানা ধরনের শাক সবজির পসড়া নিয়ে বসেন বিক্রেতারা। হুগলিতেও সেই জিনিস দেখতে পাই। চুঁচুড়া চন্দননগরে রোববার বাজারে ভিড় হয়।আমার ভালো লাগে বাজারে আসতে। ক্রেতা বিক্রেতাদের সঙ্গে জনসংযোগ করলাম।"
দক্ষিণবঙ্গে প্রবল গরম। তার মধ্যেই সকাল থেকে প্রচার করছেন লকেট চট্টোপাধ্যায়। হুগলি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনিও প্রচার করছেন। এবার অনেক বেশি পথে নেমে জনসংযোগ করছেন লকেট চট্টোপাধ্যায়৷ এমনই মত রাজনৈতিক মহলের একটা অংশের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications