জগদ্ধাত্রী পুজোয় এবার সুখবর শোনাল রেল, সারারাত চলবে ট্রেন

জগদ্ধাত্রী পুজোয় এবার সুখবর শোনাল রেল, সারারাত চলবে ট্রেন

দুর্গাপুজো-কালীপুজো শেষ এবার জগদ্ধাত্রী পুজোর পালা। সেজে উঠেছে চন্দননগর। এবার চন্দনগর, ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজোর চারদিন সারারাত চলবে লোকালট্রেন পরিষেবা। এমনই সুখবর শুনিয়েছে পূর্বরেল। মেট্রো রেলের মতই জগদ্ধাত্রী পুজোয় রাতভর পরিষেবা দেবে পূর্ব রেল। হাওড়া-বর্ধমান শাখায় চলবে ৬ জোড়া অতিরিক্ত ট্রেন। যাকে জগদ্ধাত্রী পুজো স্পেশাল ট্রেন বলা হচ্ছে।

 জগদ্ধাত্রী পুজোয় স্পেশাল ট্রেন

জগদ্ধাত্রী পুজোয় স্পেশাল ট্রেন

জগদ্ধাত্রী পুজোয় চার দিন ধরে ধুমধাম হয় চন্দননগর-ভদ্রেশ্বরে। দুর্গাপুজোর পর থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। সেই মত এবারও শুরু হয়ে গিয়েছে। এবার জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল। প্রতিবছরই অতিরিক্ত ট্রেন পরিষেবা থাকে। তবে এবার একটু বেশিই সুবিধা দেওয়া হচ্ছে। সারারাত চলবে ট্রেন। এমনই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। জগদ্ধাত্রী পুজোয় চলবে স্পেশাল ট্রেন। ৬ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। এমনই জানানো হয়েছে।

রাতভর ট্রেন পরিষেবা

রাতভর ট্রেন পরিষেবা

সাধারণ হাওড়া থেকে রাত ১২টায় শেষ লোকাল ট্রেন ছাড়ে। কিন্তু জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে রাত ভর ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া-বর্ধমান শাখায় সারারাত ট্রেন চলবে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে। হাওড়া-ব্যান্ডের রুটে চলবে ৫ জোড়া ট্রেন। আর হাওড়া-বর্ধমান রুটে চলবে ১ জোড়া লোকাল ট্রেন। হাওড়া বর্ধমান মেইন লাইনে স্পেশাল ট্রেন ছাড়বে রাত ১টা ১৫ মিনিেট। সেটা বর্ধমানে পৌঁছবে ভোর ৩টে ৫০ মিনিটে। অর্থাৎ প্রায় ভোর চারটেয়। ১ অক্টোবর অর্থাৎ আগামীকাল থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই ট্রেন পরিষেবা।

হাওড়া-ব্যান্ডেল লোকাল চলার সময়

হাওড়া-ব্যান্ডেল লোকাল চলার সময়

রাতভর যে ট্রেনগুলি হাওড়া ব্যান্ডেল শাখায় চলবে তার সেগুলির সময় দেওয়া হয়েছে মধ্যরাত থেকে। হাওড়া ব্যান্ডেল আপ লাইনে পুজো স্পেশাল লোকাল ট্রেন পরিষেবা চালু হবে বিকেল ৫টা ২০ মিনিট থেকে। তারপর পর পর ট্রেন রয়েছে। তারপর সন্ধে ৭টা ৫৫ মিনিটে। আবার রাত ৮টা ৩৫ মিনিটে। রাত সাড়ে ১১টায় এবং রাত সাড়ে ১২টায় চলবে ট্রেন। হাওড়া ব্যান্ডেল লাইনে বিসর্জনের দিন আরো এক জোড়া ট্রেন চালানো হবে। আর ব্যান্ডেল থেকে স্পেশাল ট্রেনগুলি ছাড়বে সন্ধে সাড়ে ৬টা থেকে।

 করোনা কাটিয়ে পুজো

করোনা কাটিয়ে পুজো

দুর্গাপুজোর মতই এবার জগদ্ধাত্রী পুজোয় বিশেষ উন্মাদনা থাকবে তাতে কোনও সন্দেহ নেই। করোনা সংক্রমণ মুক্ত উৎসবে মেতেছে রাজ্য। সেকারণে দুর্গাপুজোর মত এবার জগদ্ধাত্রী পুজোতেও রেকর্ড ভিড় দেখা যাবে। সেই সম্ভাবনার কথা আঁচ করেই পুলিশ প্রশাসন থেকে রেল পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে। পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ভিড় সামাল দিতে সবরকম পদক্ষেপ করছে পুলিশ প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+