Howrah Railway Station: তার ছিঁড়ে বিপত্তি, দাঁড়িয়ে একাধিক লোকাল, আটকে বহু দুরপাল্লার ট্রেনও
Howrah Railway Station: বছর শেষের আগের রাতেও পিছু ছাড়ল না ট্রেন বিভ্রাট! ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন ব্যাহত ট্রেন চলাচল ব্যাহত শনিবার রাতে হাওড়া স্টেশনে রেল ইয়ার্ডের কাছে এই ঘটনাটি ঘটে। আর এই ঘটনার জেরে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
আর এর জেরে হাওড়া স্টেশনের ১৩, ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন (Howrah Railway Station) ছাড়া যায়নি। ফলে দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে একাধিক লোকাল বাতিল করা হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে ডাউন ট্রেন না ঢোকায় ছাড়ছে না আপ ট্রেন।

একাধিক লোকাল (Howrah Railway Station)ঘটনার পরেই দাঁড়িয়ে পড়েছে। আটকে পড়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। ঘটনার জেরে সম্পূর্ণ স্তব্ধ দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচল। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। ফলে ক্রমশ ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। এমনকি বিক্ষোভ দেখাতেও শুরু করেছেন যাত্রীদের একাংশ।
জানা যাচ্ছে, ডাউন খড়গপুর লোকালের (Howrah Railway Station)ওভারহেড তার ছিঁড়েই এদিন বিপত্তি ঘটে। ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। শুরু হয়েছে কাজও। যদিও প্রায় কয়েক ঘন্টা কেটে গেলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক নয়। কখন সমস্যা মিটবেও তাও বিশেষ ভাবে কিছু জানা যায়নি।
বলে রাখা প্রয়োজন, আজ শনিবার মালদহ থেকে অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আধুনিক পরিষেবা যুক্ত এই ট্রেন। আর সেদিনই হাওড়ায় ট্রেন বিভ্রাট। যাত্রীদের দাবি, প্রত্যেক শনি এবং রবিবার কাজের অজুহাতে একের পর এক ট্রেন বাতিল করা হচ্ছে। এরপরেও কীভাবে এমন ঘটনা ঘটেছে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এমনকি যাত্রী সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন যাত্রীরা।












Click it and Unblock the Notifications