List of Train Cancelled: ২১ জানুয়ারি পর্যন্ত হাওড়া থেকে একাধিক লোকাল বাতিল, ছুটতে হবে সাঁতরাগাছি

List of Train Cancelled: টানা ২ সপ্তাহ অর্থাৎ ১৪ দিন একগুচ্ছ ট্রেন বাতিল! হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্লাটফর্মে কাজ শুরু হয়েছে। সিগন্যাল, ওভারহেড বিদ্যুতের কাজ সহ একাধিক রক্ষণাবেক্ষণের কাজ হবে। আর এই কাজের জন্যে দফায় দফায় পাওয়ার ব্লক করা হবে। রবিবার থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে।

ইতিমধ্যে এই বিষয়ে রেলের (Indian Rail) তরফে আর এই কাজের জন্যে চরম ভোগান্তির শঙ্কা। একের পর এক ট্রেন বাতিলে (List of Train Cancelled) সমস্যায় পড়েন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা।

List of Train Cancelled

  • List of Train Cancelled: এই ট্রেনগুলি বাতিল থাকবে

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে একগুচ্ছ ট্রেন বাতিলের খবর জানানো হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে হাওড়া শাখায় এই ট্রেনগুলি বাতিল (List of Train Cancelled) থাকবে। একই সঙ্গে বেশ কিছু ট্রেনের সময়সীমাতেও পরিবর্তন করা হয়েছে। সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথও। এমনটাই পূর্বরেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • List of Train Cancelled: ট্রেন বাতিলের তালিকা

গতকাল ৭ জানুয়ারি থেকেই হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্লাটফর্মে কাজ শুরু হয়েছে। সে মতো সাতটি আপ পাঁশকুড়া লোকাল বাতিল (List of Train Cancelled) করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত ট্রেন নম্বর- ৩৮৪২১, ৩৮৪২৫, ৩৮৪৩৫, ৩৮৪৪১, ৩৮৩১৭, ৩৮৪৪৯, ৩৮৪৫১ বাতিল থাকবে। বাতিল থাকবে আপ মেচেদা লোকালও। ট্রেন নম্বর ৩৮৩০৮ এবং ৩৮৩১২ অর্থাৎ দুটি মেচেদা এবং হাওড়া লোকাল বাতিল থাকছে। পাঁশকুড়া-হাওড়া লোকাল যেমন ট্রেন নম্বর ৩৮৪৩৬, ৩৮৪৪০, ৩৮৪৫০, ৩৮৪৫৬ বাতিল থাকবে।

List of Train Cancelled

এমনটাই বাংলা এক পোর্টালে প্রকাশিত খবরে জানা গিয়েছে। শুধু তাই নয়, সেই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী দু'সপ্তাহ মেচেদা-হাওড়া লোকাল, পাঁশকুড়া-হাওড়া লোকাল, উলুবেড়িয়া-হাওড়া লোকাল বাতিল (List of Train Cancelled) থাকবে।

  • List of Train Cancelled: যাত্রাপথ সংক্ষিপ্ত

এছাড়াও আরও বেশ কয়েকটি লোকাল ট্রেনের (List of Train Cancelled) যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যেমন মেদিনীপুর-হাওড়া, ঘাটশিলা- হাওড়া মেমু এক্সপ্রেস সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত চলাচল করবে। হাওড়ার বদলে সাতরাগাছি যাবে ট্রেনগুলি।

অন্যদিকে সাঁতরাগাছি স্টেশন থেকে যেমন একাধিক হাওড়া-পাঁশকুড়া লোকাল এবং হাওড়া-উলুবেড়িয়া লোকাল ট্রেন ছাড়বে। এমনটাই রেলের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে। দীর্ঘ এই কাজের জন্যে সমস্যায় পড়বেন যাত্রীরা। যদিও এজন্যে রেলের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+