জয়ের উল্লাসে লাল রসগোল্লা, সার্টিফিকেট কাণ্ডের পরেও এলাকাবাসীর মিষ্টিমুখ করালেন বামেরা
পঞ্চায়েত নির্বাচনে জিতিয়েছেন এলাকার মানুষ। সার্টিফিকেট িনয়ে এখনও লড়াই চলছে। তবে এলাকাবাসী যে তাঁদের জিতিয়েছে তার জন্য তাঁদের ধন্যবাদ জানাতে মিষ্টিমুখ করালেন বাম কর্মী সমর্থকরা। জনগণকে শুভেচ্ছা জানাতে লাল রসগোল্লা খাইয়ে মিষ্টিমুখ করাচ্ছে সিপিএম।
পঞ্চায়েত ভোটের গণনার দিন হাওড়ার ডোমজুড় ব্লকের লক্ষণপুর বাগপাড়ায় দুটি পার্ট এর জয়ী সিপিএম প্রার্থীদের সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। অভিযোগ, তাদেরকে মারধর করে সার্টিফিকেট কেড়ে নিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী।

এর প্রতিবাদে সিপিএমের তরফ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। সেই মামলার শুনানি রয়েছে আগামী ২ তারিখ। সিপিএমের দাবি, মানুষ তাদের আশীর্বাদ করেছেন। তাদের প্রার্থীদের জিতিয়েছেন। অথচ দুর্ভাগ্য তাদের সার্টিফিকেট কেড়ে নিয়ে জোর করে হারানোর চেষ্টা হয়েছে।
তাই মানুষের প্রতি কৃতজ্ঞতা সম্মান জানাতে আজ রবিবার সকালে ডোমজুড় ব্লকের মাকড়দহ - ২ গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর বাগপাড়ায় স্থানীয় সিপিএমের তরফ থেকে সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানাতে লাল রসগোল্লা খাইয়ে মিষ্টিমুখ করানো হয়। সিপিএমের লক্ষণপুর পার্ট এর প্রার্থী শ্রীকুমার নস্কর বলেন, আমি জিতেছিলাম। কিন্তু গণনাকেন্দ্রে আমার থেকে জোর করে সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়।

এটাই আমাদের দুর্ভাগ্য। আমরা জানি আইন আমাদের পক্ষেই যাবে। আগামী ২ তারিখের শুনানি রয়েছে হাইকোর্টে। সেখানে বিডিওকে সমস্ত ফুটেজ তথ্য প্রমাণ সহ জমা দিতে বলা হয়েছে। আমরা গ্রামবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আজ রাস্তায় নেমেছি। সাধারণ মানুষ আমাদের সমর্থন করেছেন। মানুষ আমাদের পক্ষেই রায় দিয়েছেন।
তাই আমরা এই অভিনব কর্মসূচি নিয়েছি। সিপিএমের এরিয়া কমিটির সদস্য সুশান্ত ঘোষ বলেন, আমাদের জয়ী প্রার্থীদের জোর করে হারানোর চেষ্টা হয়েছে। মানুষ যেহেতু আমাদের প্রার্থীদের জয়যুক্ত করেছেন তাই তাদের কৃতজ্ঞতা জানাতে আমরা আজকে এই অভিনব কর্মসূচি নিয়েছি। দলের পতাকার রঙে লাল মিষ্টি খাইয়ে সকলকে আজ মিষ্টিমুখ করাচ্ছি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications