হাওড়ায় গাড়ি ভর্তি লক্ষ লক্ষ টাকাসহ আটক তিন বিধায়ক, ব্যাপক চাঞ্চল্য

গাড়ি ভর্তি টাকাসহ আটক তিন কংগ্রেস বিধায়ক। শনিবার হাওড়ার রানিহাটিতে হাওড়া গ্রামীণ পুলিশ আটক করে। পাঁচলার রানীহাটিতে আটক ১টি গাড়ি। যার মধ্যে রয়েছে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা দাবি সূত্রের।

কলকাতায় রেশ কাটতে না কাটতেই এবার হাওড়া! একটি গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। পাঁচলা-রানিহাটি মোড়ে একটি কালো গাড়িকে আটকানো হয়। আর তাতে তল্লাশি চালাতেই বিপুল এই টাকার সদ্ধান পান পুলিশ আধিকারিকরা।

হাওড়ায় গাড়ি ভর্তি লক্ষ লক্ষ টাকাসহ আটক তিন বিধায়ক

এই ঘটবনায় গাড়িতে থাকা তিন বিধায়কে ইতিমধ্যে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। যারা তিনজনেই ঝাড়খন্ডের কংগ্রেস বিধায়ক বলে জানা যাচ্ছে। বিপুল পরিমাণ এই টাকা কেন এবং কীসের জন্যে নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে কোনও তথ্য তাঁরা দিতে পারেননি বলে জানা যাচ্ছে। আর এরপরেই তিন বিধায়ককে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে ঝাড়খণ্ডের কংগ্রেসের বিধায়কের গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে।

যদিও টাকার ঠিক পরিমাণ কত তা এখনও জানা যায়নি। মেশিন আনিয়ে ওই টাকা গোনা হবে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শনিবার কলকাতার থেকে কোলাঘাটগামী একটি কালো রঙের গাড়িকে জাতীয় সড়কে হাওড়ার রানীহাটি মোড়ে আটকায় পুলিশ। গোপন সূত্রে খবর ছিল প্রচুর পরিমাণ টাকা পাচার হবে ওই রুট দিয়ে। আর সেই মতো তৈরি ছিলেন পুলিশ আধিকারিকরা। একেবারে র‍্যাফ সহ উচ্চ পদস্থ আধিকারিকরা নির্দিষ্ট গাড়ির জন্যে বসে ছিলেন।

আর পাঁচলা-রানিহাটি মোড়ে গাড়িটি পৌঁছতেই পুলিশ আটকায়। আর সেই গাড়িতে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় বলে জানা যাচ্ছে। ওই গাড়িতে থাকা ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক রাজেশ কচ্ছপ, ইরফান আনসারি এবং নমন দিক্সিলকে ইতিমধ্যে আটক করা হয়েছে। ইতিমধ্যে তিন কংগ্রেস বিধায়কদের পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

মূলত বিপুল পরিমাণ এই টাকার উৎস কি তা নিয়েই মূলত জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। ঘটনা প্রসঙ্গে হাওড়া গ্রামীণ পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া জানান, আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল শনিবার বিকেলে একটি গাড়ি করে প্রচুর পরিমাণ টাকা পাচার করা হবে।

সেইমতো এদিন বিকালে জাতীয় সড়কে রানীহাটি মোড়ে পুলিশ গাড়িটিকে আটকায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। তদন্ত চলছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে গত কয়েকদিন আগেই নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বিপুল পরিমাণ নগদ উধার করেছে ইডি। আর এরপরেই এই ঘটনায় তীব্র বিতর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+