কী লুকোচ্ছে সরকার? রিষড়ায় ঢুতে বাধা দেওয়ায় প্রশ্ন কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

শনিবারের পর ফের রবিবার রিষড়ায় কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে যেতে বাধা দিল পুলিশ। রবিবার সকালে বিদ্যাসাগর সেতুতেই আটকে দেওয়া হয় তাঁদের গাড়ি। শনিবার শ্রীরামপুরে তাঁদের আটতে দেওয়া হয়েছিল। রবিবার আবার বিদ্যাসাগর সেতুতে টোল প্লাজায় আটকানো হল।

রামনবমীর অশন্তির ঘটনার কারণ অনুসন্ধানে দিল্লি থেকে ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হয়েছে। রাজ্য পুলিশের সেই আচরণে চরম অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। ক্ষুব্ধ কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা অভিযোগ করেছেন রাজ্য সরকার কী লোকাতে চাইছেন। যার জন্য তাঁদের বারবার রিষড়া যেতে বাধা দেওয়া হচ্ছে।

Rishra

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে তুমুল অশান্তি ছড়িয়েছিল রিষড়ায়। সেখানে সংঘর্ষের ঘটনা পর্যন্ত ঘটেছিল। পর পর ২ দিন এই অশান্তির ঘটনা ঘটে। তারপরেই গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় ব়্যাফ নামানো হয়। সংঘর্ষের জেরে ট্রেনের পাথর ছোড়া েথকে শুরু করে পুলিশের গাড়ি পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়। তারপরেই কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করা হয়। রাজ্যপাল নিজে গিয়ে সেই এলাকা পরিদর্শণ করেন।

রামনবমীতে হাওড়া এবং রিষড়ায় এই অশান্তির ঘটনার পরেই শাসক দলের সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলির তুমুল বিরোধ শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার নেপথ্যে বিজেপির উস্কানি রয়েছে বলে অভিযোগ করেন। বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয় পুলিশ প্রশাসন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ সেকারণেই এই ধরনের ঘটনা ঘটছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও এই নিয়ে তৎপর হয়। এবং পরিস্থিতি খতিয়ে দেখার জন্য রাজ্যপালকে নির্দেশ দেয়।

Rishra

তারপরেই হাওড়ায় এবং রিষড়ায় কেন রামনবমীর দিনে এই অশান্তির ঘটনা ঘটল তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতায় আসে। গতকাল রিষড়ায় যাচ্ছিল পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কিন্তু শ্রীরামপুরে পুলিশ তাঁদের আটকে দেয়। কিছুতেই রিষড়ায় ঢুকতে দেওয়া হয়না। গতকাল রিষড়ায় ঢুকতে না পেরে রবিবার ফের রিষড়ার পথে যাত্রা শুরু করেছিল তাঁরা। কিন্তু বিদ্যাসাগর সেতুতে টোলপ্লাজায় পুলিশ তাঁদের গাড়ি আটকায়।

পুলিশের সঙ্গে ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রবল অশান্তি শুরু হয়। পুলিশের সঙ্গে রীতিমত বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। রাজ্য সরকার তাঁদের কাছে কি তথ্য গোপন করার চেষ্টা করছে? এই নিয়ে প্রশ্ন তুলেছেন চারু আলি খান্না। পুলিশ বারবার তাঁদের জানায় যে রিষড়ায় এই মুহুর্তে ১৪৪ ধারা জারি রয়েছে। সেকারণে তাঁদের সেখানে যেতে দেওয়া হবে না। কিন্তু পুলিশ কিছুতেই তাঁদের সেখানে যেতে দিতে রাজি হয়নি বলে অভিযোগ করেছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা।

Rishra

পুলিশ গতকালই নাকি চিঠি দিয়ে কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে জানিয়েছিল, এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে এবং বিষয়টি হাইকোর্টের বিচারাধীন সেকারণে সেখানে তাঁদের যেতে দেওয়া হবে না। তার উত্তরে ফ্যাক্ট ফাইন্ডিং টিংমের পক্ষ থেকে পুলিশকে চিঠি দিয়ে জানানো হয় যে তাঁরা সেখানে কেবল এলাকা ঘুরে দেখতে যাবেন এবং আহতদের সঙ্গে কথা বলে তাঁদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করবেন। কিন্তু তারপরেও তাঁদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+