বন্ধ লোকাল ট্রেন! বাসের সংখ্যাও কম, রাস্তায় বেরিয়ে দূরত্ব বিধি ভুলে চূড়ান্ত ভোগান্তিতে সাধারণ মানুষ
কোভিড সংক্রমণ বাড়তে থাকায় থেকে বৃহস্পতিবার থেকে আগামী কয়েক দিনের জন্য লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ করা রয়েছে। কোভিডে রাশ টানতেই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
কোভিড সংক্রমণ বাড়তে থাকায় থেকে বৃহস্পতিবার থেকে আগামী কয়েক দিনের জন্য লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ করা রয়েছে। কোভিডে রাশ টানতেই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার তো বটেই, শুক্রবারও হাওড়া স্টেশনে যাত্রীদের সেই চেনা ভীড় নেই। সকাল থেকেই প্ল্যাটফর্ম সাফাই করার ছবি দেখা গিয়েছে।

তবে বাসস্ট্যান্ডে এদিন যাত্রীদের ভীড় ছিল। লোকাল ট্রেন না চলায় এবং রাস্তায় বাসের সংখ্যা কম থাকায় অনেকেই এদিন কাজে বেরিয়ে সমস্যায় পড়েন।
এদিকে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ-পূর্ব রেল সকল দূরপাল্লার ট্রেনে বাইরে থেকে বাংলায় আগত যাত্রীদের বাধ্যতামূলকভাবে ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টার আগে করা করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী খড়গপুর ডিভিশনের সমস্ত লোকাল ট্রেন পরিষেবা ৬ মে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে, পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গগামী সমস্ত লোকাল সুবার্বান এবং ইএমইউ ট্রেন পরিষেবা ৬মে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
তবে, অন্যান্য স্পেশাল ট্রেন, পার্সেল ট্রেন এবং মালবাহী ট্রেন নির্দিষ্ট সময় অনুযায়ী চলাচল করবে বলে জানানো হয়েছে। স্পেশাল ট্রেনের যাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন কোভিড বিধি সঠিকভাবে মেনে চলেন এবং তারা যেন করোনা সংক্রমণ থেকে সতর্ক থাকেন। এই বিষয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে।
যেমন ট্রেনে যাঁরা রাজ্যে আসছেন তাঁদেরও নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। ট্রেন ওঠার ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে ভিন রাজ্য থেকে আসা যাত্রীদের।
ট্রেনে ওঠার আগে রেলকর্মীদের করা সঠিক থারমাল স্ট্রিনিং এবং হেলথ চেকআপের মধ্য দিয়ে যেতে হবে যাত্রীদের। ট্রেনে ওঠে পর্যাপ্ত মাস্ক এবং কোভিড বিধি মেনে চলতে হবে তাঁদের। শুধু তাই নয়, যাঁরা বাসে করে ভিন রাজ্য থেকে আসবেন তাঁদেরও করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের আরটিপিসিআর টেস্ট করানো হবে বলে জানানো হয়েছে। কোনও হেভিওয়েট নেতা মন্ত্রী যদি অন্য রাজ্য থেকে আসেন তাঁকেও করোনা বিধি মেনে নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে।
তবে রাস্তায় বেরিয়ে বাস কম থাকাতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দূরত্ব বিধি ভুলে বাস ধরতে ভিড় যাত্রীদের। এতে সংক্রমণের আশঙ্কা আরও বেশি বলে অনুমান চিকিৎসকদের একাংশের।












Click it and Unblock the Notifications